
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সারা দেশের ১৩৮টি কেন্দ্রে একযোগে সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে এক ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতির এ পরীক্ষা।
আজ শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবাসিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছর ৩১টি বিষয়ে ভর্তির জন্য পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ শিক্ষার্থী। দেশের ৮৮০টি কলেজে মোট আসন রয়েছে ৪ লাখ ৫২ হাজার ৮৭৫ টি। এর মধ্যে ৩৭৫টি সরকারি কলেজে আসনসংখ্যা ২ লাখ ৭০ হাজার ৫২০টি এবং ৫০৫টি বেসরকারি কলেজে রয়েছে ১ লাখ ৮২ হাজার ৩৫৫টি আসন।
আবেদনের তথ্য অনুযায়ী, সরকারি কলেজগুলোতে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৯৪ হাজার ২২৯টি এবং বেসরকারি কলেজে আবেদন করেছেন ৫৮ হাজার ৯১৯ জন শিক্ষার্থী।
উপাচার্য আরও জানান, ১৩৮টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে ঢাকা মহানগরীতে রয়েছে ১৮টি কেন্দ্র। এ ছাড়া ঢাকা বিভাগে ২৭টি, বরিশাল বিভাগে ১৩টি, চট্টগ্রাম বিভাগে ২৩টি, খুলনা বিভাগে ১৮টি, রাজশাহী বিভাগে ১৭টি, রংপুর বিভাগে ১৩টি এবং সিলেট বিভাগে ৯টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর মো. লুৎফর রহমান, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক এবং সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

২০২৭ সালের মধ্যে সেশনজট শূন্যে নামাতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে বিশেষ রোডম্যাপ (রূপরেখা) তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক তানজিমউদ্দিন খান পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে তিনি ইউজিসির চেয়ারম্যানের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন।
২০ ঘণ্টা আগে
এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবারের পরীক্ষায় ২৬ হাজার ৮৬৫ শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলছে, এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ১২ হাজার ৩১৬ জন এসএসসি পরীক্ষার্থী। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ১২ হাজার ১৫০ জন...
২১ ঘণ্টা আগে
উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা-২০২৬ এর ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। বিলম্ব ফিসহ ফরম পূরণ ও ফি পরিশোধ করা যাবে ২৮ এপ্রিল পর্যন্ত।
১ দিন আগে