প্রকৌশল গুচ্ছভুক্ত তিনটি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ রোববার সকাল ১০টায় দুই গ্রুপের পরীক্ষা শুরু হয়। এর মধ্যে ‘ক’ গ্রুপের পরীক্ষা চলবে দুপুর ১২টা এবং ‘খ’ গ্রুপের পরীক্ষা চলবে দুপুরে ১টা ৪৫ মিনিট পর্যন্ত।
প্রকৌশল গুচ্ছভুক্ত তিন বিশ্ববিদ্যালয় হলো-রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।
ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় সংরক্ষিত আসনসহ চুয়েটের ৯৩১ টি, কুয়েটের এক হাজার ৬৫ এবং রুয়েটের এক হাজার ২৩৫ আসনসহ সর্বমোট আসনসংখ্যা ৩ হাজার ২৩১ টি। এসব আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করবেন ২২ হাজার ৮৬৮ জন ভর্তি–ইচ্ছুক। সেই হিসাবে প্রতি আসনের জন্য লড়বেন ৭ জন শিক্ষার্থী।
‘ক’ গ্রুপে (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) ২০ হাজার ৭৬০ জন এবং ‘খ’ গ্রুপে (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) ২ হাজার ১০৮ জন ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন।
এ বছর চুয়েট কেন্দ্রে ৭ হাজার ৬২৮ জন, কুয়েট কেন্দ্রে ৭ হাজার ৬১৮ জন এবং রুয়েট কেন্দ্রে ৭ হাজার ৬২২ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা রয়েছে।
বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট পরে পরীক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারবেন না। আর পরীক্ষা শুরু হওয়ার পর এক ঘণ্টা ৩০ মিনিট অতিবাহিত না হওয়া পর্যন্ত পরীক্ষার কক্ষ ত্যাগ করতে পারবেন না। পরীক্ষা চলাকালে ভর্তি কমিটির অনুমোদিত ক্যালকুলেটর ছাড়া মোবাইল ফোন, জ্যামিতি বক্সসহ অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না।
এবারের ভর্তি পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের ওপর এমসিকিউ পদ্ধতিতে ‘ক’ গ্রুপের জন্য ৫০০ নম্বরের এবং ‘খ’ গ্রুপের জন্য ৫০০ নম্বরের পরীক্ষা হবে।
পাশাপাশি অতিরিক্ত মুক্তহস্ত অঙ্কনের ২০০ নম্বরসহ মোট ৭০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১৮ মার্চ রাত ১০টায়।

কোনো নীতি কাগজে সুন্দর দেখালেই তা যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, নীতিমালাটি বাস্তবায়নযোগ্য কি না, কত ব্যয় হবে, কারা উপকৃত হবে এবং শেষ পর্যন্ত সেই ব্যয়ের বোঝা কার ওপর পড়বে—এসব বিষয়ও বিবেচনা জরুরি...
১০ ঘণ্টা আগে
নিম্নমানের পাঠ্যবই সরবরাহের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, পাঠ্যবইয়ের মানের সঙ্গে কোনো আপস করা হবে না। ইতিমধ্যে যেসব নিম্নমানের বই পাওয়া গেছে, সেগুলো বাতিল ও নষ্ট করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত রসায়ন বিভাগে উইন্টার-২০২৭ সেশনের ‘এমএসসি ইন কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল টেকনোলজি (প্রফেশনাল)’ প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
১৪ ঘণ্টা আগে
উচ্চশিক্ষার জন্য অনেক শিক্ষার্থীর পছন্দের দেশ জার্মানি। তুলনামূলক কম টিউশন ফি, শিক্ষাবান্ধব পরিবেশ, পড়াশোনা শেষে চাকরির সুযোগ এবং উন্নত জীবনযাত্রা দেশটিকে আকর্ষণীয় করে তুলেছে। কিউএসের সেরা শিক্ষার্থী শহরের তালিকায় জার্মানির তিনটি শহর রয়েছে।
১৪ ঘণ্টা আগে