আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনার জন্য পছন্দের তালিকার শীর্ষে যুক্তরাজ্য। প্রতিবছর হাজারো শিক্ষার্থী দেশটিতে পড়তে যান। দেশটিতে পড়তে যাওয়া বেশির ভাগ শিক্ষার্থীর প্রথম পছন্দ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এখানে ভর্তি হওয়া কঠিন হলেও অসম্ভব নয়। মোটামুটি একাডেমিক রেজাল্ট ও ভর্তি-নির্ধারিত বিষয়ে ভালো জ্ঞান এবং ইংরেজিতে দক্ষ হলে সহজে অক্সফোর্ডে ভর্তি হওয়া যায়।
যুক্তরাজ্যে রিচ অক্সফোর্ড আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ ২০২৫-এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় দেশটিতে স্নাতক ডিগ্রি অর্জন করতে পারবেন।
সুযোগ-সুবিধা: রিচ অক্সফোর্ড আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ ২০২৫-এর জন্য নির্বাচিত শিক্ষার্থীদের জন্য বেশ কিছু সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে। যেমন: ডিগ্রি শেষ না হওয়া পর্যন্ত ফি মওকুফ করা হবে। প্রতিবছর দেশে ঘুরতে যাওয়ার বিমান টিকিটের ব্যবস্থা থাকবে। এ ছাড়া জীবনযাত্রার সব ধরনের খরচ এ বৃত্তির আওতায় থাকবে।
অধ্যয়নের বিষয়সমূহ: প্রত্নতত্ত্ব ও নৃতত্ত্ব, জৈব রসায়ন, জীববিদ্যা, বায়োমেডিকেল সায়েন্স, রসায়ন, শাস্ত্রীয় প্রত্নতত্ত্ব ও প্রাচীন ইতিহাস, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ফিলোসফি, অর্থনীতি ও ব্যবস্থাপনা, ইংরেজি ভাষা ও সাহিত্য, চারুকলা, ভূগোল, ইতিহাস ও রাজনীতি, আইন (আইনশাস্ত্র), পদার্থবিজ্ঞান, গণিত, আধুনিক ভাষা এবং ভাষাবিজ্ঞান, সংগীত ইত্যাদি।
আবেদনযোগ্য দেশের তালিকা: আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, আর্জেন্টিনা, আর্মেনিয়া, আজারবাইজান, বাংলাদেশ, বেলারুশ, ভুটান, ব্রাজিল, কম্বোডিয়া, ক্যামেরুন, চীন, কলম্বিয়া, কোস্টারিকা, আইভরি কোস্ট, কিউবা, জিবুতি, ইকুয়েডর, মিসর, ঘানা, হাইতি, হন্ডুরাস, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কেনিয়া, কসোভো, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মেক্সিকো, নেপাল, নাইজেরিয়া ও জিম্বাবুয়ে।
আবেদনের যোগ্যতা: উল্লিখিত দেশ ছাড়াও আরও নির্দিষ্ট কয়েকটি দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই সর্বোচ্চ একাডেমিক যোগ্যতার অধিকারী হতে হবে। তুলনামূলক কম জিপিএর শিক্ষার্থীদের আবেদনে নিরুৎসাহিত করা হয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটের এ লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১২ ফেব্রুয়ারি ২০২৫।

সাড়ে ছয় বছর পর ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর জন্য একসঙ্গে তিন শিক্ষাবর্ষের (২০১৯, ২০২০ ও ২০২১) চূড়ান্তভাবে মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪৬৯ জন শিক্ষার্থীর তালিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২৮
১৯ ঘণ্টা আগে
দেশের সব শিশুর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে বিদ্যালয়ের সংখ্যা বাড়ানো এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সব শূন্য পদ শিগগিরই পূরণের সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কার্যক্রমে খাবারের মান ও শিশুদের পুষ্টি
২০ ঘণ্টা আগে
নেদারল্যান্ডসের মাস্ট্রিচ বিশ্ববিদ্যালয়ে ২০২৭-২৮ শিক্ষাবর্ষে মাস্টার্স করার সুযোগ দিচ্ছে ‘মাস্ট্রিচ ইউনিভার্সিটি হল্যান্ড-হাই পটেনশিয়াল স্কলারশিপ’। ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলভুক্ত নয়, এমন দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
১ দিন আগে
উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থা ১৫ দিনে গড়িয়েছে। আন্দোলনের কারণে অন্তত ছয়টি বিভাগের বিভিন্ন বর্ষ ও সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা স্থগিত হয়েছে। নতুন করে পরীক্ষার সময়সূচিও দেওয়া হয়নি।
১ দিন আগে