Ajker Patrika

ইংরেজি চর্চা: ইংরেজিতে Connectors-এর ব্যবহার (পর্ব–২)

শিক্ষা ডেস্ক
ইংরেজি চর্চা: ইংরেজিতে Connectors-এর ব্যবহার (পর্ব–২)

ইংরেজিতে সাবলীলভাবে লিখতে বা কথা বলতে শুধু সাধারণ Connectors জানলেই হয় না, লেখাকে আরও সমৃদ্ধ ও পেশাদার করতে বিভিন্ন ধরনের উন্নত Connectors ব্যবহার করাও জরুরি। এগুলো বাক্যের মধ্যে সম্পর্ক স্পষ্ট করে এবং পাঠকের জন্য লেখাকে আরও সহজবোধ্য করে তোলে।

বাক্যে Connectors-এর ব্যবহার

Therefore

She studied hard. Therefore, she passed the exam.

সে কঠোর পরিশ্রম করে পড়েছে। তাই সে পরীক্ষায় পাস করেছে।

As a result

The road was flooded. As a result, we were late.

রাস্তা পানিতে ডুবে গিয়েছিল। ফলে আমরা দেরি করেছি।

In order to

He exercises daily in order to stay healthy. সুস্থ থাকার জন্য সে প্রতিদিন ব্যায়াম করে।

For example

Many fruits are rich in vitamins. For example, oranges contain vitamin C.

অনেক ফলে ভিটামিন থাকে। যেমন কমলায় ভিটামিন সি রয়েছে।

First... Finally

First, wash your hands. Finally, start cooking.

প্রথমে হাত ধুয়ে নাও। শেষে রান্না শুরু করো।

Similarly

Rahim enjoys reading. Similarly, his sister loves books. রহিম বই পড়তে ভালোবাসে। একইভাবে তার বোনও বই ভালোবাসে।

Unless

You will fail unless you study.

তুমি পড়াশোনা না করলে ফেল করবে।

In fact

He is very talented. In fact, he won three awards.

সে খুবই মেধাবী। প্রকৃতপক্ষে, সে তিনটি পুরস্কার পেয়েছে।

Connectors-এর ব্যবহার শিখুন এবং নিয়মিত অনুশীলন করুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত