
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুর রহমান। আজ শনিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, ‘রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মনজুরুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে ২৯ আগস্ট পূর্বাহ্ন থেকে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুর রহমানকে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।’
আদেশে আরও বলা হয়, অধ্যাপক ড. মো. আতিকুর রহমান বিধি মোতাবেক রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদের সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবেন।
দায়িত্ব নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করায় অধ্যাপক ড. মো. মনজুরুল হককে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রথম শ্রেণিতে ভর্তির জন্য বাধ্যতামূলকভাবে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। আবেদনের ক্ষেত্রে একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দক্রমে রাখতে পারবে। তবে দ্বৈত শিফটের কোনো বিদ্যালয়ের উভয় শিফট পছন্দ করলে তা দুটি পছন্দ হিসেবে গণ্য হবে। একই প্রতিষ্ঠানে একাধিক আবেদন করলে সব
৪ ঘণ্টা আগে
এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বছরের পর বছর ফেল করার সংস্কৃতি চলতে দেওয়া হবে না। যারা সাধারণ শিক্ষায় এগোতে পারবে না, তাদের কারিগরি শিক্ষায় নেওয়া হবে।
৭ ঘণ্টা আগে
ডিজিটাল যোগাযোগের এই সময়ে চিঠি লেখার হার কমে যাওয়ায় মানুষের মধ্যে হাতে লেখা চিঠির প্রতি আগ্রহ ফিরিয়ে আনতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব ও স্ট্যাম্প প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ ডাক বিভাগ।
১ দিন আগে
ইস্টার্ন ইউনিভার্সিটিতে আজ (১২ অক্টোবর) ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের...
১ দিন আগে