সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা প্রোগ্রামে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এক বছর মেয়াদি এ প্রোগ্রামে দুই সেমিস্টারে পাঠদান হবে। এ বছর আসন রয়েছে ৫০টি।
জাতীয় বিশ্ববিদ্যালয় বা ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দুই/তিন বছর মেয়াদি স্নাতক (পাস) অথবা তিন/চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) পরীক্ষায় ন্যূনতম ৪০ শতাংশ নম্বর বা সিজিপিএ-২ থাকলে আবেদন করা যাবে।
ভর্তির আবেদন দুই ধাপে সম্পন্ন করতে হবে। প্রথম ধাপে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। এ ধাপে আবেদনের শেষ সময় ১০ সেপ্টেম্বর ২০২৬।
এরপর মাইগভ প্ল্যাটফর্মে ‘সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা প্রোগ্রামের প্রাথমিক আবেদন (পিআইবি)’ সেবায় আবেদন করতে হবে। দ্বিতীয় ধাপে আবেদনের শেষ সময় ১২ সেপ্টেম্বর ২০২৬।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে দুই ধাপের আবেদনই সম্পন্ন করতে হবে।

প্রথম শ্রেণিতে ভর্তির জন্য বাধ্যতামূলকভাবে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। আবেদনের ক্ষেত্রে একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দক্রমে রাখতে পারবে। তবে দ্বৈত শিফটের কোনো বিদ্যালয়ের উভয় শিফট পছন্দ করলে তা দুটি পছন্দ হিসেবে গণ্য হবে। একই প্রতিষ্ঠানে একাধিক আবেদন করলে সব
১০ ঘণ্টা আগে
এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বছরের পর বছর ফেল করার সংস্কৃতি চলতে দেওয়া হবে না। যারা সাধারণ শিক্ষায় এগোতে পারবে না, তাদের কারিগরি শিক্ষায় নেওয়া হবে।
১৩ ঘণ্টা আগে
ডিজিটাল যোগাযোগের এই সময়ে চিঠি লেখার হার কমে যাওয়ায় মানুষের মধ্যে হাতে লেখা চিঠির প্রতি আগ্রহ ফিরিয়ে আনতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব ও স্ট্যাম্প প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ ডাক বিভাগ।
১ দিন আগে
ইস্টার্ন ইউনিভার্সিটিতে আজ (১২ অক্টোবর) ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের...
১ দিন আগে