যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে পড়তে আগ্রহী মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ দিচ্ছে ইউনিভার্সিটি অব আলাবামা। ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়টি মেধাভিত্তিক বিভিন্ন বৃত্তি দেবে। প্রেসিডেনশিয়াল বৃত্তিতে বছরে সর্বোচ্চ ২৮ হাজার ডলার আর্থিক সহায়তা পাওয়া যাবে।
যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের টাসকালুসায় অবস্থিত ইউনিভার্সিটি অব আলাবামা। বিশ্ববিদ্যালয়টিতে ১০০টির বেশি স্নাতক পর্যায়ের বিষয় ও প্রোগ্রাম রয়েছে। শিক্ষার্থীদের জন্য গবেষণা, অনার্স প্রোগ্রাম ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের সুযোগও রয়েছে।
প্রেসিডেনশিয়াল বৃত্তির আওতায় শিক্ষার্থীরা বছরে ২৮ হাজার ডলার পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। বৃত্তিটি নবায়নযোগ্য। এর জন্য আলাদা আবেদন করতে হবে না। বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির আবেদন করলে যোগ্য শিক্ষার্থীদের স্বয়ংক্রিয়ভাবে মেধাভিত্তিক বৃত্তির জন্য বিবেচনা করা হবে। মেধার ভিত্তিতে শিক্ষার্থীরা প্রেসিডেনশিয়াল এলিটসহ অন্যান্য বৃত্তির জন্য বিবেচিত হতে পারেন। প্রেসিডেনশিয়াল এলিট স্কলারশিপে টিউশন ফি শতভাগ পর্যন্ত মওকুফের সুযোগ রয়েছে। এ ছাড়া বছরে ১ হাজার ৫০০ ডলার অতিরিক্ত বৃত্তি এবং গবেষণা বা বিদেশে পড়াশোনার জন্য ২ হাজার ডলার অনুদানের সুযোগ রয়েছে।
ইউনিভার্সিটি অব আলাবামায় বিভিন্ন শাখায় স্নাতক পড়ার সুযোগ রয়েছে। এসবের মধ্যে রয়েছে জীববিজ্ঞান, বায়োটেকনোলজি, রসায়ন, কম্পিউটার সায়েন্স, প্রকৌশল, ব্যবসা ও ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, ফিন্যান্স, অর্থনীতি, মনোবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, যোগাযোগ ও গণমাধ্যম, শিক্ষা, পরিবেশবিজ্ঞান, গণিত, পদার্থবিজ্ঞান, জনস্বাস্থ্য, নার্সিং, কলা ও মানবিক এবং সামাজিক বিজ্ঞান।
২০২৭ শিক্ষাবর্ষে প্রেসিডেনশিয়াল বৃত্তির জন্য আবেদনকারীকে প্রথমবারের মতো স্নাতক পর্যায়ে ভর্তি হতে হবে। আবেদনকারীর ন্যূনতম জিপিএ-৩.৫০ থাকতে হবে। পাশাপাশি প্রেসিডেনশিয়াল বৃত্তির জন্য এসিটিতে ৩২ থেকে ৩৬ অথবা এসএটিতে ১ হাজার ৪২০ থেকে ১ হাজার ৬০০ স্কোর প্রয়োজন। বৃত্তির জন্য স্বয়ংক্রিয়ভাবে বিবেচিত হতে হলে পরীক্ষার স্কোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে। এ ছাড়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি ও ইংরেজি ভাষার দক্ষতার নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।
২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টির পরীক্ষার নীতিতে পরিবর্তন রয়েছে। যেসব শিক্ষার্থীর হাইস্কুলের ক্রমপুঞ্জিত জিপিএ-৩.০-এর নিচে, তাদের ভর্তির জন্য এসএটি বা এসিটি স্কোর প্রয়োজন হবে। জিপিএ-৩.০ বা তার বেশি হলে পরীক্ষার স্কোর ছাড়াও ভর্তির আবেদন করা যাবে। তবে মেধাভিত্তিক স্বয়ংক্রিয় বৃত্তির জন্য এসএটি বা এসিটি স্কোর জমা দেওয়া প্রয়োজন। তাই বৃত্তি পেতে আগ্রহী শিক্ষার্থীদের ভালো স্কোর অর্জনের দিকে গুরুত্ব দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আবেদনপদ্ধতি অথবা কমন অ্যাপের মাধ্যমে আবেদন করা যাবে। বিস্তারিত তথ্য ও আবেদনসংক্রান্ত নির্দেশনা পাওয়া যাবে ইউনিভার্সিটি অব আলাবামার ওয়েবসাইটে।
আবেদনের শেষ সময়: ১৫ ডিসেম্বর ২০২৬।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
৪ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত আনুষ্ঠানিকভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আজ বুধবার সকালে উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
৫ ঘণ্টা আগে
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন অনেক শিক্ষার্থী। তবে নিজের আসন নিশ্চিত করতে প্রয়োজন সঠিক তথ্য, সুনির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পিত প্রস্তুতি। ভর্তি পরীক্ষায় শুধু বেশি পড়লেই ভালো ফল করা যায় না। কী পড়তে হবে, কীভাবে পড়তে হবে এবং সময়ের সঠিক ব্যবহার কীভাব
১১ ঘণ্টা আগে
হাঙ্গেরির সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি (সিইইউ) ২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবেদন আহ্বান করেছে। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার জন্য আবেদন করতে পারবেন। স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পূর্ণ আর্থায়িত এবং স্নাতক পর্যায়ে
১২ ঘণ্টা আগে