
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ও ওসমানি সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (ওসিপিএএসএস) মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গত সোমবার (৮ ডিসেম্বর) বিইউপির ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকের মাধ্যমে ভবিষ্যতে দুই প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক, গবেষণা ও প্রশাসনিক ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতার সুযোগ সৃষ্টি হলো। জ্ঞান ও সম্পদ বিনিময়ের মাধ্যমে নিরাপত্তা ও শান্তি-সংক্রান্ত উচ্চমানের শিক্ষা ও গবেষণাকে আরও সমৃদ্ধ করবে এই উদ্যোগ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। ওসিপিএএসএসের একটি প্রতিনিধিদলও এতে অংশ নেয়।
সমঝোতা স্মারকে বিইউপির পক্ষে স্বাক্ষর করেন সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ফ্যাকাল্টির ডিন ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আলী তালুকদার এবং ওসিপিএএসএসের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ মাহফুজুর রহমান।

পবিত্র মাহে রমজান উপলক্ষে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসন। গতকাল বুধবার (২১ জানুয়ারি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
২০২৩-২৪ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোয় মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
৩ ঘণ্টা আগে
চীনে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক একাডেমিক অভিজ্ঞতা অর্জনে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এসেছে বিশেষ সুযোগ। উহান ইউনিভার্সিটি ইয়ুথ অব এক্সিলেন্স স্কলারশিপে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এটি শুধু একটি বৃত্তি নয়; বরং চীনের...
৬ ঘণ্টা আগে
স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ২ হাজার ৪৯৬ শিক্ষার্থীর অংশগ্রহণে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ২৬তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২১ জানুয়ারি) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এ সমাবর্তন অনুষ্ঠিত হয়।
২১ ঘণ্টা আগে