
প্রাথমিকের বৃত্তির অর্থের পরিমাণ এবং সংখ্যা বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘সরকার প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে, যার মধ্যে বৃত্তির অর্থের পরিমাণ এবং কত সংখ্যক শিক্ষার্থী এই সুবিধা পাবে তা নিয়ে নতুন করে পর্যালোচনা করা হবে। বিশেষ করে সরকারি ও বেসরকারি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নতুন মানদণ্ড নির্ধারণ করা হতে পারে যাতে শিক্ষার্থী ও অভিভাবকরা আরও বেশি উৎসাহিত হন।’
আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন। এর আগে প্রতিমন্ত্রী মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।
বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দিত বলেও মন্তব্য করেন শিক্ষা প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘পুনরায় বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত। সরকারের মূল লক্ষ্য হলো, বৃত্তির মতো বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের স্কুলে পাঠাতে এবং শিক্ষা গ্রহণ করতে উৎসাহিত করা। এই ধারাবাহিকতা বজায় রেখে আগামীতে আরও বড় পরিসরে এই কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘পরিদর্শনের মূল উদ্দেশ্য হলো, শিক্ষার্থীরা যাতে সব ধরনের সুযোগ-সুবিধা পেয়ে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে তা নিশ্চিত করা। আমরা দেখেছি, স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছেন। আমি নিজে আজকে দুটি কেন্দ্র পরিদর্শন করেছি। জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে সারা দেশের খবরাখবর নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত পাওয়া সব রিপোর্টই ইতিবাচক বলে জানানো হয়েছে।’
এ সময় ববি হাজ্জাজ আরও বলেন, ‘যদিও কিছু শিক্ষার্থীর অনুপস্থিতি লক্ষ্য করা গেছে। ভবিষ্যতে উপস্থিতি বাড়ানোর জন্য পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের উৎসাহিত করতে অনেক পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যে যেগুলো রয়েছে সেগুলোও চালু থাকবে। অভিভাবকদের সঙ্গে কথা বলেছি, তাদেরও কিছু চাহিদা রয়েছে যা সরকার আগামীতে আলোচনার মাধ্যমে পূরণের চেষ্টা করবে।’
শিক্ষার হার বৃদ্ধির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের লক্ষ্য হলো, শিক্ষার হারকে লক্ষ্যমাত্রা অনুযায়ী ৯৬ শতাংশে উন্নীত করা। এই লক্ষ্য অর্জনে প্রাথমিক শিক্ষার পাশাপাশি অনানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে।’
পরিদর্শনকালে আরও ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নিয়ে একটি পডকাস্টের মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কের মুখে নিজের বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে তিনি জানিয়েছেন, তাঁর অসতর্ক বক্তব্যের কারণে অনেকেই মর্মাহত ও অসন্তুষ্ট হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করছেন।
২ দিন আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল। বিএনপিপন্থী শিক্ষক সংগঠনটি অবিলম্বে বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে তারা।
২ দিন আগে
বার কাউন্সিল পরীক্ষার্থীরা শেষ মুহূর্তের এই সময়ে কীভাবে নিজেকে সেরা ছন্দে রাখবেন, নিজের অভিজ্ঞতার আলোকে সে পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন খান। তাঁর অভিজ্ঞতালব্ধ পরামর্শ শুনেছেন শাহ বিলিয়া জুলফিকার।
৭ দিন আগে
মালয়েশিয়া সরকারি এমটিসিপি বৃত্তি ২০২৬-২৭ এর জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা মালয়েশিয়ান টেকনিক্যাল কোঅপারেশন প্রোগ্রাম (এমটিসিপি) বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা মালয়েশিয়ার সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে...
৭ দিন আগে