শিশু ও অভিভাবকদের অতিরিক্ত চাপ কমাতে নতুন শিক্ষাক্রম প্রণয়ন করেছে সরকার। নতুন শিক্ষাক্রম অনুযায়ী, তৃতীয় শ্রেণি পর্যন্ত শিশুদের কোনো পরীক্ষা নেওয়া যাবে না। তবে প্রাথমিক সমাপনী ও অষ্টম শ্রেণিতে সনদ রাখার চিন্তাভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার নতুন জাতীয় শিক্ষাক্রম অনুমোদন করেছেন। এরপর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রম অনুযায়ী দশম ও দ্বাদশে পাবলিক পরীক্ষা হবে। শুধু দশম শ্রেণির পাঠ্যসূচি অনুযায়ী হবে এসএসসি পরীক্ষা। আর একাদশের পরীক্ষা ও দ্বাদশের পাবলিক পরীক্ষা মিলিয়ে এইচএসসির ফল ঘোষণা করা হবে। পরিমার্জিত শিক্ষাক্রমের পাইলটিং চলবে ২০২২ সালে। আর শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে ২০২৩ সাল থেকে। ২০২৫ সালের মধ্যে পর্যায়ক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে।
নতুন শিক্ষাক্রম অনুযায়ী পঞ্চম ও অষ্টমে শ্রেণি পরীক্ষা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিভিন্ন স্তরে মূল্যায়নের ভিত্তিতে যেখানে যেখানে মূল্যায়ন সনদ দেওয়া প্রয়োজন আমরা তা দেব। তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো ধরনের পরীক্ষা নেই। এরপর থেকে সব ক্লাসেই সমাপনী পরীক্ষা হবে। দশম ও দ্বাদশে পাবলিক পরীক্ষা আছে। সমাপনী পরীক্ষায় কিছুটা মূল্যায়ন, কিছুটা ধারাবাহিক মূল্যায়ন ও কিছুটা সামষ্টিক মূল্যায়ন (পরীক্ষা) করা হবে। পঞ্চমেও হয়তো সনদ দিয়ে দেব। সনদ দেওয়ার জন্য পাবলিক পরীক্ষার দরকার নেই। প্রতিটি ক্লাসেই মূল্যায়ন হবে। কিছু আসবে সামষ্টিক মূল্যায়ন (পরীক্ষা) থেকে, কিছু আসবে ধারাবাহিক মূল্যায়ন থেকে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ এবং শেখ মুজিবুর রহমানের গৌরবোজ্জ্বল সময়ের ছবি পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল।
৯ ঘণ্টা আগে
মেয়েদের জন্য আরও নিরাপদ ও সহায়ক ক্যাম্পাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, সমাজে মেয়েদের জন্য এখনো পর্যাপ্ত নিরাপদ পরিসর তৈরি করা সম্ভব হয়নি। বাল্যবিবাহ, সহিংসতা ও নানা সামাজিক...
১৪ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বিভিন্ন কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন, বিধি, নীতিমালা ও প্রশাসনিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাসের মর্যাদা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না বলেও জানিয়েছে প্রশাসন।
১৪ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের নাম পরিবর্তন করে পুনরায় মোহাম্মদ আলী জিন্নাহর নামে নামকরণের দাবি জানিয়েছে নবাব সলিমুল্লাহ একাডেমি। মোহাম্মদ আলী জিন্নাহর ৭৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়।
১৪ ঘণ্টা আগে