পড়ালেখা শেষ করে ক্যারিয়ারে নিজেকে সেরা প্রমাণ করার ক্ষেত্রে নতুনদের প্রতিযোগিতার মুখোমুখি হতে হয়। প্রাতিষ্ঠানিক ডিগ্রি চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রথম ধাপ হলেও কর্মক্ষেত্রে টিকে থাকা এবং পদোন্নতির জন্য প্রয়োজন বিশেষ কিছু কৌশল ও দক্ষতা। সফল পেশাজীবীদের কাজের অভিজ্ঞতা পর্যালোচনা করে এ রকম ৮টি উপায় নিয়ে থাকছে আজকের আলোচনা।
আপনার প্রতিষ্ঠানের কাজের সংস্কৃতি ও ধরন ভালোভাবে বোঝার চেষ্টা করুন। প্রতিষ্ঠানের পরিবেশের সঙ্গে আপনার মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে পেশাদার সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ও আদর্শগুলো জানুন, পাশাপাশি কাজের মাধ্যমে কীভাবে সেসব বিষয়ে ভালো করা যায়, তা নিয়ে ভাবুন।
প্রত্যেক কর্মীর উচিত নিজের ব্যক্তিগত স্বার্থের চেয়ে প্রতিষ্ঠানের সামগ্রিক লক্ষ্য বা স্বার্থকে প্রাধান্য দেওয়া। এতে কর্মক্ষেত্রে তাঁরা সব সময় বেশি মূল্যায়ন পান। কাজের ক্ষেত্রে সমস্যায় পড়া এবং আটকে যাওয়া স্বাভাবিক বিষয়। আর কঠিন কাজ বা সমস্যার সমাধান একা করা যায় না। তাই প্রয়োজনে দলের অন্য সদস্যদের যুক্ত করার মতো দূরদর্শিতা রাখুন। দলগত কাজের দক্ষতা একটি ভালো গুণ। এমন কর্মীরা সহজেই সবার নজরে আসেন।
সময় ও সুযোগ থাকলে নতুন কোনো বড় প্রজেক্টের তদারক করা কিংবা নতুন কোনো কাজ শেখার জন্য নিজে থেকে আগ্রহ প্রকাশ করুন। আপনার কাজের পরিধির বাইরে গিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করা মানেই নতুন প্ল্যাটফর্মে নিজের মতামত প্রকাশের সুযোগ তৈরি করা। এর ফলে যেমন আপনার নিজস্ব দক্ষতা বাড়বে, তেমনই অন্যান্য সহকর্মীর সঙ্গে সুদৃঢ় পেশাদার সম্পর্ক গড়ে উঠবে। কর্মক্ষেত্রে যাঁরা অনন্য উচ্চতায় পৌঁছান, তাঁরা সব সময় অর্পিত দায়িত্বের চেয়ে বেশি কিছু করার চেষ্টা করেন।
সহকর্মীদের সঙ্গে একই পরিবেশে কাজ করার সময় তাঁদের সুবিধার কথা মাথায় রাখুন। ফোনে কথা বলা কিংবা সহকর্মীদের সঙ্গে আলোচনার সময় গলার আওয়াজ বা শব্দ যেন অন্যদের কাজের ব্যাঘাত না ঘটায়, সেদিকে খেয়াল রাখুন। পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করতে যতটা সম্ভব সরাসরি যোগাযোগের ওপর জোর দিন।
অধিকাংশ প্রতিষ্ঠান কাজের সময়ের ব্যাপারে কিছুটা নমনীয়তা দেখায়। প্রতিটি কর্মক্ষেত্রের নিজস্ব কিছু নিয়মকানুন থাকে। আপনার প্রতিষ্ঠানের নিয়মগুলো জেনে নিন এবং তা মেনে চলার চেষ্টা করুন।
সব সময় নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার চেষ্টা করুন। কারণ, আপনার একটি কাজের বিলম্বের ফলে পুরো টিমের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যদি কখনো মনে হয়, নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব নয়, তবে তা অনেক আগেই আপনার বসকে জানান। শুধু সমস্যার কথা না বলে, সঙ্গে অন্তত একটি সম্ভাব্য সমাধানও তুলে ধরুন। এটি আপনার সমস্যা সমাধানের দক্ষতাকে প্রমাণ করবে।
অভিজ্ঞদের পরামর্শ অনুসরণ করুন প্রতিষ্ঠানের সিনিয়র কর্মীরা কীভাবে কাজ করেন এবং কোন বিষয়গুলোতে বেশি মনোযোগ দেন, তা গভীরভাবে পর্যবেক্ষণ করুন। তাঁরা যখন আপনাকে কোনো নতুন কাজ বা কৌশল শেখাবেন, তখন মনোযোগ দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন এবং তা মনে রাখুন। শুধু কাজের দক্ষতাই নয়, ক্লায়েন্ট, ম্যানেজমেন্ট এবং অন্যান্য সহকর্মীর সঙ্গে কথা বলার সময় তাঁদের শারীরিক ভাষা ও আচরণও খেয়াল করুন। সফল ব্যক্তিরা নিজেদের কীভাবে উপস্থাপন করেন, তা থেকে শিক্ষা নিয়ে নিজের ক্যারিয়ার এগিয়ে নিয়ে যাওয়া উচিত।
কর্মক্ষেত্রে সফল হতে নিজের ভেতরের অনুপ্রেরণা ধরে রাখা জরুরি। একটি ইতিবাচক মানসিকতা শুধু কর্মপরিবেশকে আনন্দদায়ক ও সৌহার্দ্যপূর্ণ করে তোলে না, বরং আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনের সার্বিক উন্নতিতে গভীর প্রভাব ফেলে।
সূত্র: হেইস ডটকম

ব্যবসা ও ফাইন্যান্সে ক্যারিয়ার গড়তে চান? সঠিক বিশ্ববিদ্যালয় নির্বাচন হতে পারে আপনার ক্যারিয়ারের প্রথম ধাপ। ফাইন্যান্স, মার্কেটিং, অর্থনীতি, ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে বিশ্বের নামী বিশ্ববিদ্যালয়গুলোতে।
৪ ঘণ্টা আগে
জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ‘এআইইউবিয়ান ইন ইউরোপ-সিজন ২’। সম্প্রতি সালবাউ গ্যালুসে আয়োজিত অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ২৫০-এর বেশি প্রাক্তন শিক্ষার্থী এবং তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।
৪ ঘণ্টা আগে
মতিহারের সবুজে ঘেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটের মধ্যে ‘বি’ ইউনিটে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা পরীক্ষা দেন। এই ইউনিটে ভর্তির প্রস্তুতির জন্য শুধু পড়াশোনা নয়, প্রয়োজন সঠিক কৌশল ও সময়ের যথাযথ ব্যবহার।
৪ ঘণ্টা আগে
দেশের যোগ্য ও সক্ষম বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে পিএইচডি ডিগ্রি প্রদানের সুযোগ দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে গবেষণার মান ও একাডেমিক সততা নিশ্চিত করেই এ সুযোগ দেওয়া হবে।
১৬ ঘণ্টা আগে