উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে নিউজিল্যান্ড দীর্ঘদিন ধরে আকর্ষণীয় গন্তব্য। উন্নত শিক্ষাব্যবস্থা, নিরাপদ জীবনযাপন, মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং পড়াশোনা শেষে কাজ ও স্থায়ী বসবাসের সম্ভাবনার কারণে দেশটি শিক্ষার্থীদের পছন্দের তালিকায় রয়েছে।
এবার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ দিচ্ছে নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব ওয়াইকাটো। বিশ্ববিদ্যালয়টির ভাইস চ্যান্সেলরস ইন্টারন্যাশনাল এক্সেলেন্স স্কলারশিপের আওতায় মেধাবী শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের সুযোগ পাবেন।
১৯৬৪ সালে প্রতিষ্ঠিত ওয়াইকাটো বিশ্ববিদ্যালয় দেশটির হ্যামিল্টন ও তৌরাঙ্গা শহরে অবস্থিত একটি শীর্ষস্থানীয় পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। গবেষণা ও আন্তর্জাতিক শিক্ষার্থীবান্ধব পরিবেশের জন্য প্রতিষ্ঠানটি বেশ পরিচিত।
বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ২০২৬ সালের বিভিন্ন ইনটেক অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে এবং প্রথম বছরের টিউশন ফি পরিশোধ করতে হবে। কলা, ব্যবসা ও ব্যবস্থাপনা, কম্পিউটার বিজ্ঞান, গণিত, শিক্ষা, স্বাস্থ্য, প্রকৌশল, আইন, বিজ্ঞান, সমাজবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে।
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যে ফল জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিস্তারিত তথ্য ও আবেদন করতে ভিজিট করুন লিঙ্কে।
‘এ’ ট্রাইমেস্টারে ৩১ নভেম্বর, ‘বি’ ট্রাইমেস্টারে ৩১ মে, ‘সি’ ট্রাইমেস্টারে ৩১ আগস্ট এবং ‘এইচ’ বা ‘এক্স’ ট্রাইমেস্টারে ৩১ অক্টোবর।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের অধীনে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের অন-ক্যাম্পাস রেগুলার মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামের প্রথম সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় অনুষ্ঠিত স্টুডেন্ট আনম্যানড এরিয়াল সিস্টেমস (এসইউএএস) ২০২৬ প্রতিযোগিতায় বিশ্বে চতুর্থ স্থান অর্জন করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) এরিয়াল রোবোটিকস টিম (ইউএআরটি)।
৮ ঘণ্টা আগে
জৈব রসায়নের মূল নায়ক কার্বন পণ করেছিল, সে আর কোনো শিক্ষার্থীকে ভয় দেখাবে না; বরং ছোট্ট বিড়াল হয়ে গল্পের ছলে শেখাবে। অনেক দিন পর সেই কার্বন ভাইয়ার ডাকে সোজা চলে গেছে...
৮ ঘণ্টা আগে
একটি সনদ হাতে পেলেই কি শেষ হয় শিক্ষার্থীর পথচলা? জাতীয় বিশ্ববিদ্যালয়ের লাখো শিক্ষার্থীর বাস্তবতা বলছে, প্রশ্নটি আরও গভীর। দীর্ঘ শিক্ষাজীবন, অনিয়মিত পরীক্ষা, শ্রেণিকক্ষে অনুপস্থিতি, প্রয়োজনীয় শিক্ষাসুবিধার ঘাটতি এবং মুখস্থনির্ভর পড়াশোনার মধ্য দিয়েই এগোতে হচ্ছে অনেককে। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে....
৮ ঘণ্টা আগে