ফিলিপাইনে ডিএইচএস ফেলোশিপ প্রোগ্রাম ২০২৪–এর প্রথম কর্মশালা গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত ফিলিপাইনের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। আট দিনব্যাপী আন্তর্জাতিক এই কর্মশালায় ‘জনমিতি ও স্বাস্থ্য জরিপ’–এর বিভিন্ন বিষয়ের ওপর পাঁচটি দেশের ১০ জন শিক্ষাবিদ অংশ নেন।
কর্মশালায় বাংলাদেশ থেকে দুই সদস্যের দলের নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের অধ্যাপক ড. জাহিদা গুলশান। বাংলাদেশ দলের অন্য সদস্য হলেন একই ইনস্টিটিউটের প্রভাষক প্রিয়ম সাহা।
কর্মশালায় অংশ নেওয়া অন্য দেশগুলো হলো—ফিলিপাইন, কেনিয়া, তানজানিয়া এবং উগান্ডা।
ডিএইচএস প্রোগ্রামটির ফেলোদের প্রাথমিক উদ্দেশ্য হলো—নিজ নিজ দেশের মধ্যে ‘জনমিতি ও স্বাস্থ্য জরিপ’ ডেটার বিশ্লেষণ ও ব্যবহারের জন্য সক্ষমতা বৃদ্ধি করা।
উল্লেখ্য, প্রতিবছর ডিএইচএস ফেলোশিপ প্রোগ্রামের পক্ষ থেকে ‘জনমিতি ও স্বাস্থ্য জরিপ’ ডেটা ব্যবহার করে গবেষণা প্রকল্প আহ্বান করা হয় এবং নির্বাচিত প্রকল্পগুলোর বিপরীতে ফেলোশিপ দেওয়া হয়।
২০২৪ সালে বিভিন্ন দেশ থেকে আবেদন করা ১০০ টিরও বেশি প্রকল্প থেকে ৫টি প্রকল্প ২০২৪ সালের ফেলোশিপের জন্য নির্বাচিত হয়। এই প্রোগ্রামের দ্বিতীয় কর্মশালা আগামী মে মাসে কেনিয়াতে অনুষ্ঠিত হবে।

সনদ জাল বা ভুয়া বলে চিহ্নিত হওয়া আরও ১৪১ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন মাদ্রাসার ১১৪ জন, কলেজ পর্যায়ের ২৪ জন এবং কারিগরি পর্যায়ের ৩ জন শিক্ষক।
১ ঘণ্টা আগে
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মানবিক, আধুনিক এবং মৌলিক গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন, নৈতিক শিক্ষা ও দক্ষ মানবসম্পদ তৈরির জন্য পরিচিত হবে। এ ছাড়া গুণগত শিক্ষা ও বাস্তবমুখী জ্ঞানচর্চা নিশ্চিত করা; যেখানে জ্ঞান শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; নৈতিকতা এবং দক্ষতার মধ্য দিয়ে সমাজ...
১০ ঘণ্টা আগে
বিশ্বের দক্ষিণাঞ্চলের দেশগুলোর সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা বিনিময় আরও শক্তিশালী করতে নতুন ডিজিটাল শিক্ষা প্ল্যাটফর্ম ‘ট্রপি-লার্ন’ চালু করেছে চীন। সাম্প্রতিক চীনের হাইনান প্রদেশের হাইখৌ শহরে অনুষ্ঠিত ২০২৬ সালের লিগ অব ট্রপিক্যাল ইউনিভার্সিটিজ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ প্ল্যাটফর্মের..
১১ ঘণ্টা আগে
আইন পেশায় ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে যাঁরা বার কাউন্সিল অ্যাডভোকেটশিপ এনরোলমেন্ট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য সময়টা এখন খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার দিন যত ঘনিয়ে আসে, স্নায়বিক চাপ তত বাড়তে থাকে। তবে সঠিক পরিকল্পনা, কার্যকর রিভিশন এবং আত্মবিশ্বাস—এই তিনের সমন্বয় থাকলে প্রথমবারেই....
১১ ঘণ্টা আগে