Ajker Patrika

এইচএসসি বিশেষ পরামর্শ: ইংরেজি প্রথম পত্র

উত্তর লেখার কৌশল জানতে হবে

শিক্ষা ডেস্ক
উত্তর লেখার কৌশল জানতে হবে
ড. মোহাম্মদ এমদাদ

প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। ইংরেজি প্রথম পত্রে ভালো ফল করতে হলে শুধু পড়াশোনা করলেই হবে না, উত্তর লেখার নিয়ম ও কৌশলও জানতে হবে। গত কয়েক বছরের ফল বিশ্লেষণে দেখা যায়, অনেক শিক্ষার্থী ইংরেজিতে প্রত্যাশিত নম্বর না পাওয়ায় সামগ্রিক ফলেও প্রভাব পড়েছে। তাই পরীক্ষায় ভালো করতে নিচের বিষয়গুলো অনুসরণ করতে পারো।

Part–I : Reading Test (৬০ নম্বর)

Question-1 (A): Multiple Choice Questions (MCQ) – ৫ নম্বর

প্রথম Seen Passage-এর ওপর ভিত্তি করে পাঁচটি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের চারটি বিকল্প থেকে সবচেয়ে সঠিক উত্তরটি নির্বাচন করে প্রশ্ন নম্বরসহ উত্তরপত্রে লিখবে।

Question-1 (B): Comprehension Questions – ১০ নম্বর

প্রথম Seen Passage থেকে পাঁচটি (Open/Closed-ended) প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের উত্তর দুই থেকে তিনটি বাক্যে লিখবে। সরাসরি প্যাসেজ থেকে কপি না করে নিজের ভাষায় উত্তর দেওয়ার চেষ্টা করবে। প্রশ্নের ধরন (What, Which, How ইত্যাদি) এবং Tense অনুযায়ী উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান ২ নম্বর।

Question-2: Information Transfer/Flow Chart – ৫ নম্বর

দ্বিতীয় Seen Passage (EFT থেকে নেওয়া) থেকে তথ্যের ভিত্তিতে একটি Table অথবা Flow Chart থাকবে।

Information Transfer: টেবিলের শূন্যস্থানগুলোতে শুধু Missing Information লিখবে।

Flow Chart: প্রথম বক্সে নমুনা উত্তর দেওয়া থাকবে। বাকি পাঁচটি বক্সে সংক্ষিপ্ত আকারে তথ্য লিখতে হবে। অপ্রয়োজনীয় Article ও Auxiliary Verb ব্যবহার না করে Phrase বা Short Note আকারে উত্তর দিলে ভালো হয়। প্রয়োজনে Gerund, Participle, Infinitive বা Noun Phrase ব্যবহার করতে পারো।

Question-3: Summary – ১০

দ্বিতীয় Seen Passage-এর সারাংশ লিখতে হবে। মূল বক্তব্যগুলো উপস্থাপন করবে। সারাংশের দৈর্ঘ্য মূল প্যাসেজের এক-তৃতীয়াংশের বেশি হবে না। উদাহরণ, ব্যাখ্যা, তুলনা, উদ্ধৃতি ও অপ্রয়োজনীয় তথ্য পরিহার করবে।

Question-4: Cloze Test with Clues – ৫ নম্বর

একটি Passage-এ ১০টি শূন্যস্থান থাকবে এবং একটি Word Box দেওয়া থাকবে। প্রয়োজন অনুযায়ী Number, Person ও Tense অনুসারে শব্দের Grammatical Change করে উত্তর লিখবে। শুধু (a) থেকে (j) পর্যন্ত উত্তর লিখলেই হবে; পুরো Passage লেখার প্রয়োজন নেই।

Question-5: Cloze Test without Clues – ১০ নম্বর

কোনো Word Box থাকবে না। Passage ভালোভাবে পড়ে প্রসঙ্গ ও Grammar অনুযায়ী উপযুক্ত শব্দ বসাতে হবে।

Question-6: Rearranging – ১০ নম্বর

একটি গল্প বা অনুচ্ছেদের ১০টি বাক্য এলোমেলোভাবে দেওয়া থাকবে। ঘটনার ধারাবাহিকতা অনুযায়ী শুধু বাক্যগুলোর Serial Number লিখবে। পুরো Paragraph লেখার প্রয়োজন নেই।

Part–II : Writing Test (৪০ নম্বর)

Question-7: Paragraph Writing (২০০ শব্দ) – ১০ নম্বর

নিয়মিত অনুশীলনের জন্য নিচের বিষয়গুলো ভালোভাবে প্রস্তুত রাখো—

Early Rising, Price Hike, Tree Plantation, Food Adulteration, Drug Addiction, Climate Change, Female Education।

প্রতিটি Paragraph-এর শুরুতে আকর্ষণীয় Introduction এবং শেষে সুন্দর একটি Concluding Sentence লেখার চেষ্টা করবে।

Question-8: Completing a Story – ৭ নম্বর

এক বা দুই লাইনের সূচনা দেওয়া থাকবে। সেটির ধারাবাহিকতায় একটি পূর্ণাঙ্গ গল্প লিখতে হবে। গল্পের দৈর্ঘ্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ভাষার শুদ্ধতা, উপস্থাপনা, ধারাবাহিকতা ও প্রাসঙ্গিকতা। একটি উপযুক্ত Title দেবে। Moral থাকলে ভালো, তবে বাধ্যতামূলক নয়।

Question-9: Informal Letter/E-mail – ৫ নম্বর

এখানে বিষয়বস্তুর গুরুত্ব সবচেয়ে বেশি। British বা American—যেকোনো একটি Style অনুসরণ করবে। চিঠির ক্ষেত্রে ঠিকানা, তারিখ, সম্ভাষণ ও সমাপ্তি যথাযথভাবে লিখবে।

E-mail-এর ক্ষেত্রে To, From, Sent, Subject এবং Dear ধারাবাহিকভাবে উল্লেখ করবে।

Question-10: Graph/Chart/ Map Analysis – ১০ নম্বর

প্রদত্ত তথ্য বিশ্লেষণ করে তুলনামূলক বর্ণনা লিখতে হবে। উত্তরে অবশ্যই Introduction, Body এবং Conclusion থাকবে। প্রশ্নে নির্ধারিত Word Limit অনুসরণ করবে। Graph বা Chart আঁকার প্রয়োজন নেই।

Question-11: Appreciating Short Poems/Stories – ৮ নম্বর

একটি কবিতা বা ছোট গল্পের Theme, Subject Matter বা Interpretation লিখতে হবে।

সব পরীক্ষার্থীর জন্য শুভকামনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত