মাত্র ১৪ বছর বয়সে আন্তর্জাতিক উদ্ভাবন ও গবেষণার অঙ্গনে বিরল সাফল্য এনেছেন বাংলাদেশের তরুণ উদ্ভাবক ফারহান সাইফ। তিনি উদ্ভাবনী চিন্তা, গবেষণার প্রতি আগ্রহ এবং সৃজনশীলতার মাধ্যমে বিশ্বমঞ্চে দেশের মুখ উজ্জ্বল করেছেন।
সম্প্রতি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত বিশ্ব উদ্ভাবন প্রতিযোগিতা-২০২৬ এবং আন্তর্জাতিক উদ্ভাবন ও আবিষ্কার প্রতিযোগিতা-২০২৬-এ অংশ নিয়ে ফারহান দুটি স্বর্ণপদক অর্জন করেন। বিশ্বের ১৬টি দেশের শত শত প্রতিযোগীর মধ্যে নিজের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে তিনি বিচারকদের প্রশংসা কুড়ান। দুই প্রতিযোগিতাতেই তাঁর প্রকল্প মৌলিকত্ব, ব্যবহারিক প্রয়োগ এবং ভবিষ্যৎ সম্ভাবনার জন্য বিশেষ স্বীকৃতি লাভ করে।
রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ফারহান সাইফ ‘ড্রিমস অব বাংলাদেশ’ প্ল্যাটফর্মের প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক এই প্রতিযোগিতাগুলোতে অংশ নেন।
ফারহানের সাফল্যের পেছনে রয়েছে তাঁর নিরলস অধ্যবসায় ও অনুসন্ধিৎসু মন। নিয়মিত লেখাপড়ার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তিসহ উদ্ভাবন- ভিত্তিক নানা কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজের দক্ষতাকে আরও শাণিত করেছেন। তাঁর এই পথচলা দেশের অসংখ্য শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠতে পারে।
ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং সামাজিক সমস্যার সমাধানভিত্তিক উদ্ভাবন নিয়ে আরও বিস্তৃত পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে ফারহানের। পাশাপাশি আন্তর্জাতিক গবেষণা প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্নও লালন করছেন তিনি। তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানচর্চা এবং উদ্ভাবনী সংস্কৃতি ছড়িয়ে দিতে একটি শিক্ষামূলক উদ্যোগ গড়ে তোলারও ইচ্ছা তাঁর।

সামিরা সুলতানা ঢাকার মেয়ে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। সম্প্রতি তিনি বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের কানেটিকাট কলেজে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।
১ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইতিহাস বিভাগের ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের ৫৪তম ব্যাচের ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে জাবি প্রশাসন। শনিবার (৪ জুলাই) রাতে জাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
বর্তমান পৃথিবী এক বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন শুধু একটি পরিবেশগত ইস্যু নয়, এটি এখন আমাদের ক্যারিয়ার ও অর্থনীতির এক অবিচ্ছেদ্য অংশ। জীবাশ্ম জ্বালানির দিন ফুরিয়ে আসছে, আর বিশ্ব এখন ঝুঁকছে নবায়নযোগ্য শক্তি বা ‘গ্রিন এনার্জি’র দিকে।
২ ঘণ্টা আগে
উচ্চশিক্ষার জন্য নিউজিল্যান্ডে পড়াশোনার সুযোগ দিচ্ছে। ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন স্কলারশিপ ২০২৭-এর আওতায় বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
২ ঘণ্টা আগে