বিশ্ববিদ্যালয় বাছাইয়ের ক্ষেত্রে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় র্যাঙ্কিংয়ে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের সময় শুধু র্যাঙ্কিং দেখা উচিত নয়। এর পেছনের তথ্যও বিশ্লেষণ করা প্রয়োজন। এতে বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য, সুনাম এবং ভবিষ্যৎ অগ্রগতি সম্পর্কে ধারণা পাওয়া যায় বলে জানিয়েছেন কিউএসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেসিকা টার্নার। তিনি বলেন, ‘র্যাঙ্কিং থেকে অনেক কিছু জানা
যায়, তবে শুধু একটি সংখ্যা দিয়ে সবকিছু বোঝা যায় না।’জেসিকা টার্নারের মতে, সামগ্রিক র্যাঙ্কিংয়ের পাশাপাশি বিষয়ভিত্তিক অবস্থানও দেখা উচিত। শিক্ষার্থী যে বিষয়ে পড়তে চান, সেই বিষয়ে কোন বিশ্ববিদ্যালয়ের বিশেষ দক্ষতা রয়েছে, তা জানা জরুরি।
কোনো নির্দিষ্ট বিষয়ে একটি বিশ্ববিদ্যালয় কেন ভালো করছে, সেটিও বিবেচনায় নিতে হবে। এ জন্য কোর্স ও বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানা দরকার। তিনি বলেন, ‘আপনি যে বিশ্ববিদ্যালয় ও কোর্সে পড়ার কথা ভাবছেন, সে বিষয়ে আরও তথ্য জানা খুবই গুরুত্বপূর্ণ। র্যাঙ্কিং সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার একটি অংশ। আপনি যে বিষয়ে পড়তে চান, সেই বিষয়ে কোন বিশ্ববিদ্যালয়গুলো বিশেষভাবে দক্ষ এবং কেন দক্ষ, সেসবও দেখা দরকার।’ গবেষণার সুযোগ ও চাকরিদাতাদের কাছে বিশ্ববিদ্যালয়ের সুনামও গুরুত্বপূর্ণ। তবে কোন বিষয়টি বেশি গুরুত্ব পাবে, তা নির্ভর করবে শিক্ষার্থীর লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার ওপর।
জেসিকা টার্নার বলেন, ‘বিশ্ববিদ্যালয়টি কী ধরনের গবেষণার সুযোগ দিচ্ছে, নাকি চাকরিদাতাদের কাছে তাদের সুনাম, কোন বিষয়গুলো আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ, তা ভেবে দেখা দরকার। এসব বিষয়ের কোনটি আপনার জন্য সবচেয়ে বেশি উপকার বয়ে আনবে, সেটিও বিবেচনা করুন।’
র্যাঙ্কিংয়ের পেছনের তথ্য বিশ্লেষণের ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি। শুধু তালিকায় একটি বিশ্ববিদ্যালয়ের অবস্থান দেখলে প্রতিষ্ঠানটির পুরো চিত্র পাওয়া যায় না। এর পেছনের তথ্য বিশ্লেষণ করলে বিশ্ববিদ্যালয়টির অবস্থান, গ্রহণযোগ্যতা এবং অগ্রগতির দিক সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যায়।
তিনি বলেন, ‘র্যাঙ্কিংয়ের অবস্থানটি গুরুত্বপূর্ণ হলেও এর পেছনের তথ্যই বিশ্ববিদ্যালয়টির বৈশিষ্ট্য সম্পর্কে আরও জানতে সাহায্য করে। প্রতিষ্ঠানটি কীভাবে মূল্যায়িত হচ্ছে এবং কোন দিকে এগোচ্ছে, তা বোঝা যায়। এসব তথ্য, অন্য বিষয় এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আপনার যোগাযোগ সবকিছু মিলিয়েই সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।’
তাই বিশ্ববিদ্যালয় বাছাইয়ের সময় শুধু র্যাঙ্কিং নয়, বিষয়ভিত্তিক সুনাম, গবেষণার সুযোগ, চাকরিদাতাদের কাছে গ্রহণযোগ্যতা এবং নিজের লক্ষ্যও বিবেচনা করা উচিত। এসব বিষয় মিলিয়ে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন কিউএস সিইও।
সূত্র: এনডিটিভি

বিদেশে উচ্চশিক্ষার কথা ভাবলে অনেক শিক্ষার্থীর চোখের সামনে প্রথমে আসে কয়েকটি পরিচিত বিষয়। ইংরেজি ভাষার পরীক্ষা, বিশ্ববিদ্যালয় খোঁজা, স্কলারশিপ দেখা এবং অনলাইনে আবেদন করা। এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে একটি শক্তিশালী আবেদন তৈরির প্রস্তুতি শুরু হয় তারও আগে। অনলাইন ফরম কয়েক ঘণ্টা বা কয়েক দিনে পূরণ...
২ ঘণ্টা আগে
সংগীত শুধু বিনোদন নয়, বরং মানুষের প্রাণের প্রশান্তির শ্রেষ্ঠ অনুষঙ্গ। অনাদিকাল থেকে চলে আসা এই চর্চা মানুষের চিত্তপিপাসা নিবারণের পাশাপাশি দেশের সামগ্রিক সংস্কৃতিকে সমৃদ্ধ করে। একটি রুচিশীল ও প্রগতিশীল জাতি গঠনে সংগীতশিক্ষার ভূমিকা অপরিসীম।
২ ঘণ্টা আগে
‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৯ মার্চ, ২০২৭, ‘সি’ ও ‘ডি’ ভর্তি পরীক্ষা ২০ মার্চ, ২০২৭ এবং ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ মার্চ, ২০২৭ অনুষ্ঠিত হবে। গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় ২০ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহের কথা জানিয়েছে নতুন তিন পাবলিক বিশ্ববিদ্যালয়।
১৬ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের খেলায় ইতিহাস ও ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এ সংঘর্ষ হয়। এতে ইতিহাস বিভাগের এক শিক্ষার্থীসহ দুই বিভাগের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
২ দিন আগে