
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি, জিএস, এজিএস প্রার্থীরা নিজ নিজ পদে জয়লাভ করেছেন। বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ১১টা ৩০ মিনিটে কেন্দ্রীয় সংসদের ৩৮ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতিমা কাকলী।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, শিবির-সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৬৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তাঁর নিকটতম ছাত্রদল-সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। তাঁদের দুজনের মধ্যে ভোটের ব্যবধান ৮৭০।
সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির-সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট। তার নিকটতম ছাত্রদল-সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের জিএস প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ১৩৩ ভোট। ছাত্রদল-সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী থেকে ৩ হাজার ২৬৭ ভোট বেশি পেয়েছেন শিবির-সমর্থিত ভিপি প্রার্থী।
অপর দিকে এজিএস পদে শিবির-সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ১৫ ভোট। তাঁর নিকটতম ছাত্রদল-সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এজিএস প্রার্থী বি এম আতিকুর তানজিল পেয়েছেন ৩ হাজার ৯৪৩ ভোট।
এর আগে কয়েক দফায় পেছানো ও স্থগিতের পর মঙ্গলবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত হয় বহুল আকাঙ্ক্ষিত জকসু নির্বাচন। নির্বাচনে জকসু ও হল সংসদে ১৬ হাজার ৪৪৫ জন ভোটারের মধ্যে ৬৬ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে মোট ভোটারের মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৯ এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে প্রার্থী রয়েছেন ১৯০ জন। ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোট গ্রহণ করা হয়। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি কেন্দ্র এবং একটি হল সংসদের জন্য আলাদা কেন্দ্র নির্ধারণ করা হয়।

কিউএস ইন্ডিয়া সামিট ২০২৬-এ অংশগ্রহণ করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)। ভারতের গোয়ায় ১ থেকে ৩ ফেব্রুয়ারি সামিট অনুষ্ঠিত হয়।
৫ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রথম পর্যায়ে বিবেচনাযোগ্য প্রতিষ্ঠানের সম্ভাব্য সংখ্যা নিরূপণ করা হলেও সুনির্দিষ্ট প্রতিষ্ঠানভিত্তিক বিস্তারিত যাচাই কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। এ ক্ষেত্রে আবেদনের সঙ্গে দাখিলকৃত প্রমাণকসমূহ ভূমি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক...
১২ ঘণ্টা আগে
ভোটের আগের দিন বুধবার (১১ ফেব্রুয়ারি) ও ভোটের দিন বৃহস্পতিবার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর পর দু’দিন শুক্র (১৩ ফেব্রুয়ারি) ও শনিবার (১৪ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটি। তাই এই চার দিন সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে।
১৩ ঘণ্টা আগেসম্প্রতি অনুষ্ঠিত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ২৫তম সমাবর্তনে ‘সুম্মা কাম লাউড’ সম্মান এবং গোল্ড মেডেল অর্জন করেছেন রিদাহ্ ফায়সাল ও মোহাম্মদ শাওকি আফতাব। একজন মার্কেটিংয়ে বিবিএ, অন্যজন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক—দুজনেরই সিজিপিএ ৪-এর মধ্যে ৪।
১৫ ঘণ্টা আগে