পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে আগামীকাল রোববার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল-কলেজ ও মাদ্রাসাগুলোতে শ্রেণি কার্যক্রম শুরু হবে।
গত ১৯ ফেব্রুয়ারি থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল এবং ১৮ ফেব্রুয়ারি থেকে কলেজগুলো পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বন্ধ আছে। আর গত ১১ ফেব্রুয়ারি থেকে মাদ্রাসাগুলোতে নির্বাচন ও ঈদের ছুটি শুরু হয়ে চলে গত ২৬ মার্চ পর্যন্ত। এরপরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর আগামীকাল রোববার থেকে এ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পুনরায় ক্লাস শুরু হবে।
এ দিকে ‘শিখন ঘাটতি পূরণে’ ছুটি শেষে শ্রেণিকার্যক্রম শুরুর পরের ১০ শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আসছে শনিবার থেকে অতিরিক্ত এই ক্লাস নেওয়ার প্রস্তুতি শিক্ষকেরা শুরু করেছেন বলেও জানান কেরানীগঞ্জের ২১ নম্বর চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিনুর আল আমিন।
প্রতিষ্ঠানগুলোর শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা অনুযায়ী গত ৮ মার্চ থেকে স্কুলগুলোর রমজান ও ঈদুল ফিতরের ছুটির কথা ছিল। তবে অন্তর্বর্তী সরকারের নেওয়া সে সিদ্ধান্ত থেকে সরে এসে গত ১৮ ফেব্রুয়ারি রোজা শুরুর আগের দিন রমজান মাসের প্রথম দিন থেকেই মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে মান্দারিন (চীনা), জাপানিজ, জার্মান, কোরিয়ান ও আরবি ভাষাসহ তৃতীয় ভাষা শিক্ষার সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর লক্ষ্য শিক্ষার্থীদের জন্য শিক্ষাগত ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো। এ লক্ষ্য বাস্তবায়নে ইউজিসি বিশ্ববিদ্যালয় পর্যায়ে তৃতীয় ভাষা শেখার সুযোগ তৈরির...
৮ ঘণ্টা আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হলেও বিপুলসংখ্যক চাকরিপ্রার্থীর নিয়োগপত্র না পাওয়ার অভিযোগ উঠেছে। লিখিত ও ভাইভাতে উত্তীর্ণ হওয়ার পর পুলিশ ভেরিফিকেশনে তাঁদের বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে তালিকায় নাম না থাকা অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ
৯ ঘণ্টা আগে
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত জাপানিজ স্টাডিজ বিভাগে ‘প্রফেশনাল মাস্টার্স ইন জাপানিজ স্টাডিজ (পিএমজেএস) ২০২৭’ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে। ন্যূনতম ২.৫০ সিজিপিএ (৪-এর স্কেলে) নিয়ে স্নাতক পাস প্রার্থীরা এ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
১৪ ঘণ্টা আগে