
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) নিয়োগে অনিয়মের অভিযোগের তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার (১৭ জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে এই কমিটি গঠনের আদেশ জারি করা হয়। এতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব (প্রশাসন ও সংস্থাপন শাখা) জাবের মো. সোয়াইব।
কমিটির আহ্বায়ক করা হয়েছে মন্ত্রণালয়ের উন্নয়ন শাখার যুগ্ম সচিব বরাদ হোসেন চৌধুরীকে। অন্য সদস্যরা হলেন—বেসরকারি কলেজ শাখার উপসচিব আ. কুদ্দুস এবং সিনিয়র সহকারী সচিব জাবের মো. সোয়াইব। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে মতামতসহ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে ১৫ মে আজকের পত্রিকা'য় ডিআইএর নিয়োগের অনিয়ম নিয়ে ‘সকালে পরীক্ষা, রাতেই ফল’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) চারটি পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে বুলেটগতিতে। সকালে ৩ হাজার ১০৫ জন চাকরিপ্রার্থীর লিখিত পরীক্ষা নিয়ে রাতেই ফল প্রকাশ করা হয়েছে। ফলাফল প্রকাশে এমন গতি, ডিআইএ কর্তৃপক্ষ প্রশ্নপত্র প্রণয়ন করায় এবং খাতা মূল্যায়নের ব্যবস্থাপনায় থাকায় এ নিয়োগ কার্যক্রম নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে।
পরে গত ১৯ মে ডিআইএ নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষা স্থগিত করা করা হয়।
আরও খবর পড়ুন:

মেয়েদের জন্য আরও নিরাপদ ও সহায়ক ক্যাম্পাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, সমাজে মেয়েদের জন্য এখনো পর্যাপ্ত নিরাপদ পরিসর তৈরি করা সম্ভব হয়নি। বাল্যবিবাহ, সহিংসতা ও নানা সামাজিক...
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বিভিন্ন কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন, বিধি, নীতিমালা ও প্রশাসনিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাসের মর্যাদা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না বলেও জানিয়েছে প্রশাসন।
২ ঘণ্টা আগে
নবাব সলিমুল্লাহ একাডেমির সভাপতি মুহম্মদ আব্দুল জাব্বার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহ হলের নাম পরিবর্তন করে সূর্যসেন হল করা হয়েছে, যিনি একজন ডাকাত, একজন খুনি। যাঁর নামে হলটি হয়েছিল, পুনরায় তাঁর নামেই অর্থাৎ মোহাম্মদ আলী জিন্নাহর নামে হলটির নামকরণ করা হোক।’
৩ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় তরুণ লেখক সংঘের নতুন কার্যবর্ষের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে মোছা. সাদিয়া সুলতানা রিমি এবং সাধারণ সম্পাদক পদে মো. মোসাব্বীর হোসেন মনোনীত হয়েছেন।
৬ ঘণ্টা আগে