চলতি বছরের এইচএসসি পরীক্ষার মতো মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীন আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১৬ এপ্রিল থেকে। চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। আর এ পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ জুন।
আজ সোমবার মাদ্রাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ মাহবুব রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ এপ্রিল থেকে শুরু করে ২৫ এপ্রিলের মধ্যে অনলাইনে ফরম পূরণ সম্পন্ন করতে হবে। সোনালি ব্যাংকের (সোনালি সেবা) মাধ্যমে ফি দেওয়া যাবে ২৮ এপ্রিল পর্যন্ত। তবে বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করা যাবে ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত। এর আগে, সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৪ এপ্রিল।
আরও বলা হয়, প্রতিষ্ঠানে একই নামে একাধিক ছাত্র-ছাত্রী থাকতে পারে। সে ক্ষেত্রে ফরম পূরণের সময় তাদের রেজিস্ট্রেশন নম্বর, ছবি ও পিতা-মাতার নাম মিলিয়ে পরীক্ষার্থী শনাক্ত করতে হবে। এর ব্যত্যয় ঘটলে প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন।
কোনো পরীক্ষার্থী তার নিয়ন্ত্রণবহির্ভূত কোনো কারণ কিংবা শারীরিক অসুস্থতার জন্য নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে কিংবা নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণ হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর অভিভাবকের লিখিত আবেদন ও পরীক্ষার্থীর প্রাক নির্বাচনী পরীক্ষার সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে পরীক্ষার ফরম পূরণ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আলিম পরীক্ষার বিজ্ঞান বিভাগে অতিরিক্ত বিষয়সহ মোট ৩ হাজার ১২০ টাকা, সাধারণ বিভাগ এবং মুজাব্বিদ মাহির বিভাগে ২ হাজার ৩৪০ টাকা বোর্ড ফি নির্ধারণ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নিয়ে একটি পডকাস্টের মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কের মুখে নিজের বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে তিনি জানিয়েছেন, তাঁর অসতর্ক বক্তব্যের কারণে অনেকেই মর্মাহত ও অসন্তুষ্ট হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করছেন।
১ দিন আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল। বিএনপিপন্থী শিক্ষক সংগঠনটি অবিলম্বে বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে তারা।
১ দিন আগে
বার কাউন্সিল পরীক্ষার্থীরা শেষ মুহূর্তের এই সময়ে কীভাবে নিজেকে সেরা ছন্দে রাখবেন, নিজের অভিজ্ঞতার আলোকে সে পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন খান। তাঁর অভিজ্ঞতালব্ধ পরামর্শ শুনেছেন শাহ বিলিয়া জুলফিকার।
৬ দিন আগে
মালয়েশিয়া সরকারি এমটিসিপি বৃত্তি ২০২৬-২৭ এর জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা মালয়েশিয়ান টেকনিক্যাল কোঅপারেশন প্রোগ্রাম (এমটিসিপি) বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা মালয়েশিয়ার সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে...
৬ দিন আগে