
সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে (কুর্মিটোলা) আন্তহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, বার্ষিকী-২০২৪-এর মোড়ক উন্মোচন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) কুর্মিটোলায় সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এরপর জাতীয় সংগীত, পতাকা উত্তোলনের পর পায়রা ও বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী (২৮ ও ২৯ জানুয়ারি) এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ উইং কমান্ডার মো. মনিরুজ্জামান, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ। এ সময় প্যারেড ও কুচকাওয়াজ আয়োজন করে শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের প্রথম দিনে মার্চ পাস্ট, খেলাধুলার মশাল প্রজ্বালন, মার্শাল আর্ট প্রদর্শন, পিটি ডিসপ্লে, ম্যাগাজিন উন্মোচন, সাংস্কৃতিক প্রদর্শনী, যেমন খুশি তেমন সাজো আয়োজন করা হয়।
এরপর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট দেওয়া হয় এবং পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের পাশাপাশি এসব আয়োজনে অংশ নেন অভিভাবক, শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিটিএফ-ডিইউসিসি ফিদে র্যাপিড রেটেড চেস চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় বিভাগে সুব্রত বিশ্বাস এবং স্কুল-কলেজ বিভাগে রায়ান রশিদ....
৮ ঘণ্টা আগে
অর্থনৈতিক সুযোগের অভাব, সামাজিক বিচ্ছিন্নতা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তরুণদের অপরাধের ঝুঁকিতে ঠেলে দিতে পারে। জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন কারণে বাস্তুচ্যুত মানুষের শহরমুখী প্রবণতা এবং বস্তি এলাকায় সীমিত কর্মসংস্থানের সুযোগও এ সমস্যার সঙ্গে সম্পর্কিত। প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে প্রতিটি....
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষার পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে বাস্তবসম্মত পদক্ষেপ নিচ্ছে। শিক্ষার্থীদের ভর্তির হার বাড়ানো, নিয়মিত উপস্থিতি ও পড়াশোনা অব্যাহত রাখা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। আধুনিক শিক্ষা একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ...
৯ ঘণ্টা আগে
উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, ‘আমরা তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি। শুনেছি প্রতিবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে। আমরা সর্বক্ষণ যোগাযোগ রাখছি। তবে চূড়ান্ত প্রতিবেদন জমা হতে মধ্যরাত বা শেষ রাত হতে পারে। যদি মধ্যরাত পেরিয়ে যায়, তাহলে আগামীকাল প্রতিবেদনের সুপারিশ প্রকাশ করা হবে।’
১ দিন আগে