নিউ সাউথ ওয়েলসের ক্যাবারিটা বিচ ও হেস্টিংস পয়েন্টে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (ইউকিউবিডিএ) বার্ষিক পিকনিক ২০২৬। সম্প্রতি দিনব্যাপী এ আয়োজনে ইউকিউবিডিএর সদস্য, প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারের প্রায় ৭৫ জন অংশ নেন।
সকালে ক্যাবারিটা বিচে নাশতার মধ্য দিয়ে দিনের আয়োজন শুরু হয়। এরপর শিশু, নারী ও পুরুষদের জন্য আয়োজন করা হয় বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতার। অংশগ্রহণকারীরা সমুদ্রস্নান, ঘোরাঘুরি এবং ক্যাবারিটা বিচের লুকআউট পয়েন্ট থেকে হোয়েল ওয়াচিং উপভোগ করেন।
দুপুরে ছিল বুফে মধ্যাহ্নভোজ। এরপর অনুষ্ঠিত হয় আনন্দঘন কাপল গেম। এটি ছিল দিনের অন্যতম আকর্ষণ। পরে প্রায় ১০টি পুরস্কার নিয়ে অনুষ্ঠিত হয় র্যাফল ড্র। বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।
পিকনিকের বিশেষ আয়োজনের মধ্যে ছিল ছবি প্রতিযোগিতা। প্রতিটি পরিবার দুটি করে ছবি জমা দেওয়ার সুযোগ পায়। দুই বিচারকের মূল্যায়নের ভিত্তিতে সেরা ছবি নির্বাচন করা হয়। পরে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ক্যাবারিটা বিচের আয়োজন শেষে সবাই যান হেস্টিংস পয়েন্টে। সেখানে মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগের পাশাপাশি অংশগ্রহণকারীরা কমলা, পিঠা ও পপকর্নসহ বিকেলের নাশতা ভাগাভাগি করে নেন।
এ সময় কমিউনিটির উপস্থিত জ্যেষ্ঠ সদস্যদের হাতে ইউকিউবিডিএর পক্ষ থেকে উপহার তুলে দেওয়া হয়।
সবশেষে গ্রুপ ছবি তোলার মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে।

মিফতাহুল জান্নাত সায়মা চট্টগ্রামের নন্দনকানন এলাকার মেয়ে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। বোন বিসিএস স্বাস্থ্য ক্যাডার এবং ভাই ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন। বাবা ব্যবসায়ী এবং মা গৃহিণী। তাঁর মা-বাবার নিজেদের পড়াশোনার সুযোগ ছিল সীমিত। কিন্তু সন্তানদের শিক্ষার প্রশ্নে মা-বাবা ছিলেন সব সময় দৃঢ়।
১০ মিনিট আগে
কিউএস গ্লোবাল এমবিএ র্যাঙ্কিং ২০২৭ প্রকাশিত হয়েছে। বিশ্বের সেরা পূর্ণকালীন এমবিএ কর্মসূচির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের কেমব্রিজের এমআইটি স্লোয়ান। দ্বিতীয় অবস্থানে রয়েছে হার্ভার্ড বিজনেস স্কুল। তৃতীয় অবস্থানে স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেস।
১৬ মিনিট আগে
কবি কাজী কাদের নেওয়াজের ‘শিক্ষাগুরুর মর্যাদা’ কবিতাটি কমবেশি অনেকের পড়া। শিক্ষক যে শিক্ষার্থীদের পরম শ্রদ্ধেয়জন, কবি এই কবিতায় তা স্পষ্ট করেছেন। পিতা-মাতার পরই শিক্ষকের অবস্থান। একটি জীবন সুশৃঙ্খল ও সুন্দরভাবে গড়ে তুলতে পরিবারের পর শিক্ষকেরাই সবচেয়ে বেশি ভূমিকা রাখেন।
২১ মিনিট আগে
‘মম, এমনভাবে পড়বে যেন পত্রিকায় আসে। পত্রিকায় না আসলে হবে না।’ ভাগনের এই কথাটিই ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার প্রস্তুতির সময় অনুপ্রেরণা হিসেবে কাজে লাগিয়েছেন
৩ ঘণ্টা আগে