
বৈশ্বিক জ্বালানি সংকট, যানজট ও প্রযুক্তিনির্ভর শিক্ষার বাস্তবতায় রাজধানী ঢাকার কিছু প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে ব্লেন্ডেড (অনলাইন-সশরীর) ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সিদ্ধান্ত অনুযায়ী, কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিন অফলাইন (সশরীর) এবং তিন দিন অনলাইনে ক্লাস নেওয়া হবে। এই সিদ্ধান্ত আগামী রোববার থেকে কার্যকর হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রতি সপ্তাহে শনি, সোম ও বুধবার সশরীর ক্লাস হবে। আর রবি, মঙ্গল ও বৃহস্পতিবার—এই তিন দিন অনলাইনে ক্লাস হবে। শিক্ষকেরা স্কুলে এসে অনলাইন ক্লাসে অংশ নেবেন।
কোন কোন স্কুলে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে—এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, ‘এটা করোনা না যে আমরা জোর করব, এটা ব্লেন্ডেড এডুকেশন। অনলাইনে ক্লাস নেওয়ার সক্ষমতা যাদের আছে, স্পেশালই ওয়েল রিনাউন্ড অ্যান্ড হিউজ ক্রাউডেড স্কুল।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমরা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলে যাচ্ছি না। তামিরুল মিল্লাত জয়েন করতে চাচ্ছে, আমরা কিন্তু উনাদের বলিনি।’
ছয় দিন ক্লাস চালু করায় শিক্ষকদের এক দিন ছুটি কমে যাচ্ছে বলেও স্বীকার করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ ক্ষেত্রে বৈষম্য তৈরি হবে কি না—এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘না, কোনো বৈষম্য তৈরি হবে না।’
বাংলাদেশের সব স্কুলে এই সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে কি না জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘সারা দেশে প্রস্তুতি নিতে পারলে সারা দেশেই তা বাস্তবায়ন করব। যদি প্রস্তুতি নিতে পারি। হঠাৎ করে এমন কিছু স্টিপুলেট করা যাবে না যে লেখাপড়ায় ধস নামবে। এটা আমাদেরই সম্পদ—সেটা ভেবে-শুনে, আস্তে-ধীরে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এগোব।’

পিএসসির চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া। গত বুধবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগের পর আজ রোববার বেলা ৩টায় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁকে শপথবাক্য পাঠ করান...
১৪ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হলের অভ্যন্তরীণ কাঠামো ও খেলার মাঠ সংস্কারের দাবিতে রেজিস্ট্রার ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এ সময় হলের সংস্কারে প্রশাসনের দীর্ঘসূত্রতার প্রতিবাদে রেজিস্ট্রার ভবনের সামনে ক্রিকেট খেলে অভিনব উপায়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
১৬ ঘণ্টা আগে
আনিকা সুবাহ আহমেদ উপমা রাজধানী ঢাকার মেয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এরপর হার্ভার্ড গ্র্যাজুয়েট স্কুল অব এডুকেশন থেকে অর্জন করেছেন দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনে যুক্ত ছিলেন বিভিন্ন সহশিক্ষা ও সামাজিক কার্যক্রমে।
১ দিন আগে
একবার, দুবার নয়, সাতান্নবার। বারবার তৈরি হয়েছে, পরীক্ষা হয়েছে, বদলেছে ‘অভয়া’। কোথাও এসেছে প্রযুক্তিগত সমস্যা, কখনো আবার বদলাতে হয়েছে পুরো পরিকল্পনা। তবু থামেননি তাঁরা। প্রতিটি ব্যর্থতা থেকে শিখে নতুন করে শুরু করেছেন।
১ দিন আগে