
জাপানে উচ্চশিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার গড়ার সুযোগ নিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘আনলক ইয়োর গ্লোবাল ফিউচার: রিসার্চ অ্যান্ড স্টাডি ইন জাপান’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও জাপানিজ ইউনিভার্সিটিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (JUAAB)।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন JUAAB-এর প্রেসিডেন্ট ড. এ টি এম জাফরুল আজম। সম্মানিত অতিথি ছিলেন অধ্যাপক ড. শেখ মোহাম্মদ ফজলে আকবর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান।
বাংলাদেশি শিক্ষার্থী, গবেষক ও শিক্ষাবিদদের সঙ্গে জাপানের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর একাডেমিক যোগাযোগ জোরদারের লক্ষ্যেই এ সেমিনারের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও গবেষক অংশ নেন।
সেমিনারের কারিগরি পর্বে জাপান থেকে আসা শিক্ষাবিদ ও শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা উচ্চশিক্ষা ও গবেষণার বিভিন্ন সুযোগ নিয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেন। বক্তাদের মধ্যে ছিলেন প্রিফেকচারাল ইউনিভার্সিটি অব হিরোশিয়ার ডিন অধ্যাপক শিনজিরো ওগিতা, ওকায়ামা ইউনিভার্সিটি অব সায়েন্সের পরিচালক অধ্যাপক হিরোকি হামাদাসহ জাপানের ছয়জন বিশিষ্ট শিক্ষাবিদ।
বক্তারা জাপানে চলমান গবেষণার ধারা, ইংরেজি মাধ্যমে পরিচালিত একাডেমিক প্রোগ্রাম, জাপানি ভাষা শেখার প্রস্তুতি এবং উপযুক্ত বিশ্ববিদ্যালয় ও সুপারভাইজার খুঁজে বের করার কৌশল নিয়ে আলোচনা করেন। পাশাপাশি মাস্টার্স ও পিএইচডিতে ভর্তির প্রস্তুতি, গবেষণা প্রস্তাবনা তৈরি এবং জাপানের একাডেমিক ও করপোরেট ক্ষেত্রে সম্ভাব্য ক্যারিয়ার নিয়েও তাঁরা ধারণা দেন।
সেমিনারের শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থী ও শিক্ষকরা জাপান থেকে আসা শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত রসায়ন বিভাগে উইন্টার-২০২৭ সেশনের ‘এমএসসি ইন কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল টেকনোলজি (প্রফেশনাল)’ প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
৪ ঘণ্টা আগে
উচ্চশিক্ষার জন্য অনেক শিক্ষার্থীর পছন্দের দেশ জার্মানি। তুলনামূলক কম টিউশন ফি, শিক্ষাবান্ধব পরিবেশ, পড়াশোনা শেষে চাকরির সুযোগ এবং উন্নত জীবনযাত্রা দেশটিকে আকর্ষণীয় করে তুলেছে। কিউএসের সেরা শিক্ষার্থী শহরের তালিকায় জার্মানির তিনটি শহর রয়েছে।
৪ ঘণ্টা আগে
নেত্রকোনা জেলার হাওরবেষ্টিত উপজেলা খালিয়াজুরীর প্রত্যন্ত গ্রাম জগন্নাথপুর। সেখানে মেন্দিপুর ইউনিয়নের ধনু নদের তীরে অবস্থিত এই গ্রামে একটি মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছেন শুভ। তাঁর বাবা পেশায় কাপড় ব্যবসায়ী ও কৃষক, মা গৃহিণী।
৬ ঘণ্টা আগে
একটি প্রতিষ্ঠানের সাফল্য শুধু উন্নত প্রযুক্তি, পর্যাপ্ত অর্থ বা ভালো পরিকল্পনার ওপর নির্ভর করে না। এর অন্যতম ভিত্তি হলো দক্ষ, ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল একটি টিম। সেই দলকে সঠিকভাবে পরিচালনা, অনুপ্রাণিত এবং অভিন্ন লক্ষ্যে এগিয়ে নেওয়ার প্রক্রিয়াই টিম ম্যানেজমেন্ট। বিস্তারিত লিখেছেন এসিআইয়ের কনজ্যুমার....
৯ ঘণ্টা আগে