
ডিজিটাল যোগাযোগের যুগে হাতে লেখা চিঠির চর্চা কমে এসেছে। সেই চিঠি লেখার অভ্যাস ফিরিয়ে আনতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) প্রাঙ্গণে চিঠি উৎসব ও স্ট্যাম্প প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ ডাক বিভাগ। আজ সোমবার দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের সাড়া ছিল উল্লেখযোগ্য। নির্ধারিত সময় পেরিয়েও সন্ধ্যা সাড়ে ৭টার পর কার্যক্রম চলেছে।
বাংলাদেশ ডাক বিভাগের ঢাকা মেট্রোপলিটন সার্কেলের আয়োজনে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উৎসব ও প্রদর্শনী চলার কথা ছিল। তবে শিক্ষার্থীদের আগ্রহের কারণে তা আরও কিছুক্ষণ চালু রাখা হয়।
বিশ্ব ডাক দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়। প্রতিবছর ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস পালিত হয়। তবে ওই দিন অন্য কর্মসূচি থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনীর আয়োজন করা সম্ভব হয়নি বলে জানান আয়োজকেরা।
উৎসবে এসে দীর্ঘদিন পর চিঠি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী তন্ময় তুহিন। তিনি বলেন, অনেক দিন পর হাতে লিখে চিঠি পাঠানোর অভিজ্ঞতা হলো তাঁর। ডিজিটাল মাধ্যমে মুহূর্তেই বার্তা পাঠানো গেলেও হাতে লেখা চিঠির অনুভূতি আলাদা। চিঠি লেখার মধ্য দিয়ে প্রিয়জনের প্রতি নিজের অনুভূতি ও আন্তরিকতা প্রকাশ করা যায়। দীর্ঘদিন পর চিঠিটি হাতে পেলে প্রাপকও সেই স্মৃতি ধরে রাখতে পারবেন।
বাংলাদেশ ডাক বিভাগের কর্মী মোহাম্মদ রবিউল হাসান বলেন, ‘এই উৎসবের মূল উদ্দেশ্য মানুষকে চিঠি লেখায় উৎসাহিত করা। আমরা এখন চিঠি লিখতে অনেকটাই ভুলে গেছি। চিঠি উৎসবের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ টিএসসিতে আসা মানুষকে বোঝাতে চেয়েছি, প্রিয়জনকে চিঠি লিখলে তিনি আনন্দিত হন। চিঠি একটি স্থায়ী দলিল, যা দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। অনেক দিন পর সেই চিঠি হাতে নিয়ে প্রিয়জনের কথা মনে করা যায়।’
আয়োজকদের মতে, প্রযুক্তিনির্ভর যোগাযোগের যুগে হাতে লেখা চিঠির চর্চা কমে এলেও এর আবেগ, স্মৃতি ও স্থায়িত্বের আলাদা গুরুত্ব রয়েছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে চিঠি লেখার আগ্রহ বাড়বে বলে তাঁরা আশা করছেন।

ইস্টার্ন ইউনিভার্সিটিতে আজ (১২ অক্টোবর) ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের...
৪ ঘণ্টা আগে
সৈয়দ আক্তারুজ্জামান বলেন, চলতি মাসের ২৫ থেকে ২৯ তারিখের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের সম্মতি সাপেক্ষে ফলাফল প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।
৫ ঘণ্টা আগে
পরীক্ষা এলেই শোনা যায় সেই বুকভরা গৌরবের কথা—‘সারা রাত জেগে পড়েছি!’ কারও কারও কাছে না ঘুমানো যেন পরিশ্রমের মানদণ্ড। আসলেই কি তাই? শিক্ষার্থীদের হয়ে এই প্রশ্ন নিয়ে ঘুম আপার সঙ্গে কথা বলেছেন...
১৫ ঘণ্টা আগে
মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। আগে শিক্ষক পদে নিয়োগের পর নিয়োগপ্রাপ্তরা প্রশিক্ষণের আওতায় আসতেন। এই নিয়ম পরিবর্তন করে নিয়োগের আগেই প্রার্থীদের প্রাক্-চাকরিকালীন প্রশিক্ষণের প্রস্তাব করা হয়েছে।
১৮ ঘণ্টা আগে