
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ও রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৬৮ শিক্ষকের বিরুদ্ধে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বৃহস্পতিবার বিকেলে রেজিস্ট্রার কার্যালয় থেকে প্রকাশিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রসাশন।
অফিস আদেশে বলা হয়, সম্প্রতি একটি পত্রিকায় প্রকাশিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬৮ জন শিক্ষক রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগসংবলিত প্রতিবেদনের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক হলেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমাদ ও সদস্যসচিব রেজিস্ট্রার কার্যালয়ের সেকশন অফিসার মোহা. আব্দুল মালেক।
কমিটির অন্য সদস্য হলেন, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেজবাহ-উল-আজম সওদাগর।
অফিস আদেশ অনুযায়ী, আগামী ১৩ আগস্টের মধ্যে অভিযোগ তদন্ত করে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে কোনো শিক্ষক জড়িত থাকলে তাঁদের চিহ্নিত করতে হবে। পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ এবং সুপারিশও দিতে হবে।
এ ছাড়া প্রকাশিত প্রতিবেদনে উত্থাপিত অভিযোগ বিগত সরকারের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন এবং আন্দোলনকারীদের হুমকি দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন কি না—সেটিও তদন্ত করে সত্যতা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন বলেন, ‘চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করে রিপোর্ট দিবে। তার পরিপ্রেক্ষিতে কার্যক্রম ঠিক করা হবে। তদন্ত রিপোর্টের সাপেক্ষে আমরা ব্যবস্থা নিব।’

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে রচনা, কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, স্মৃতিচারণ, বিশেষ মোনাজাত এবং শহীদ শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদানের আয়ো
১ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অছাত্রদের রাজনীতি বন্ধে প্রশাসনকে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বিলাল হোসাইন। যাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদে থেকেও যথাযথ দায়িত্ব পালন করেন না, তাঁদের ব্যাপারেও পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি।
৪ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে অবস্থিত বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে (বিএমইউ) যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়...
৫ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে।
৫ ঘণ্টা আগে