গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এবং শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ।
রোববার (২২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে উভয় পক্ষের মধ্যে ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ এবং আধুনিক শিক্ষা কাঠামো গড়ে তোলার বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, চলমান উন্নয়ন পরিকল্পনা এবং একটি পূর্ণাঙ্গ, আধুনিক ও স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার লক্ষ্যে গৃহীত উদ্যোগসমূহ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
উপাচার্য বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের জন্য প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।
শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতির প্রশংসা করে বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা সম্প্রসারণ, গবেষণার পরিবেশ শক্তিশালীকরণ এবং মেধাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতার আশ্বাস দেন।
শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, আঞ্চলিক পর্যায়ে মানসম্মত উচ্চশিক্ষা বিস্তারে এ ধরনের বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক অবকাঠামো ও উদ্ভাবনমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

রাজধানী ঢাকার সাত কলেজ নিয়ে গঠিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার বিষয়টি পুনর্বিবেচনার উদ্যোগ নেবে সরকার। এ লক্ষ্যে একটি পর্যালোচনা কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ বুধবার দুপুরে সচিবালয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের
১৯ ঘণ্টা আগে
জুনিয়র বৃত্তিসহ বিভিন্ন বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন ৬৮ হাজার ৭৬৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ৪৬ হাজার ২০০ জন শিক্ষার্থী জুনিয়র বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল অষ্টম শ্রেণির বৃত্তির জন্য ১১ হাজার ১৮০ জন, ইবতেদায়ি
২১ ঘণ্টা আগে
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে জুনিয়র ও দাখিল ৮ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা এবং ইবতেদায়ি ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার ফল ঘোষণা অনুষ্ঠান
১ দিন আগে
এই বছর ৪৬ হাজার ২০০ শিক্ষার্থী জুনিয়র বৃত্তির জন্য নির্বাচিত হবে। তাদের মধ্যে ১৪ হাজার ৭০০ শিক্ষার্থী ট্যালেন্টপুলে বা মেধাবৃত্তি এবং ৩১ হাজার ৫০০ শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই ফল প্রকাশ করেন।
১ দিন আগে