
রাজধানী ঢাকার সাত কলেজ নিয়ে গঠিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার বিষয়টি পুনর্বিবেচনার উদ্যোগ নেবে সরকার। এ লক্ষ্যে একটি পর্যালোচনা কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ বুধবার দুপুরে সচিবালয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।
সাত কলেজ নিয়ে তড়িঘড়ি করে একটি অধ্যাদেশ জারি করা হয়েছিল। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শিক্ষামন্ত্রী বলেন, সাত কলেজ নিয়ে তড়িঘড়ি করেছে কি করেনি, এটি একটি কমিটি করে পর্যালোচনায় আনা হচ্ছে।
এর আগে রাজধানীর সাত কলেজ নিয়ে নতুন এই বিশ্ববিদ্যালয় স্থাপনে অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর নতুন সরকারের শপথের ঠিক দুই দিন আগে ১৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়টির উপাচার্যও নিয়োগ দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কার্যক্রম অনেকটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো পরিচালিত হওয়ার কথা রয়েছে। নতুন কাঠামো অনুযায়ী ঢাকার সাতটি কলেজ বিশ্ববিদ্যালয়টির ‘সংযুক্ত কলেজ’ হিসেবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে। ২০১৭ সাল থেকে এসব কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এবং তার আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হিসেবে পরিচালিত হয়ে আসছে।
অধ্যাদেশে বলা হয়েছে, ঢাকা মহানগরের সাতটি কলেজ—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ—নতুন বিশ্ববিদ্যালয়ের ‘সংযুক্ত কলেজ’ হিসেবে থাকবে। কলেজগুলোর বিদ্যমান পরিচয়, বৈশিষ্ট্য, অবকাঠামো, স্থাবর-অস্থাবর সম্পত্তি এবং অন্যান্য সুযোগ-সুবিধা অক্ষুণ্ন রাখার কথাও অধ্যাদেশে উল্লেখ রয়েছে।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খাজনাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদ পাঁচটি। তবে কর্মরত দুজন। তাঁদের একজন আবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। ফলে একজন শিক্ষককে পাঠদানের দায়িত্ব সামলাতে হচ্ছে।
৫ ঘণ্টা আগে
স্থায়ী বসতভিটা বা নিজস্ব আবাসন না থাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র আটকে থাকা মিশন আচার্যের নিয়োগের জট খুলেছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের হস্তক্ষেপের পর তাঁকে নিয়োগপত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে...
১৩ ঘণ্টা আগে
মিফতাহুল জান্নাত সায়মা চট্টগ্রামের নন্দনকানন এলাকার মেয়ে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। বোন বিসিএস স্বাস্থ্য ক্যাডার এবং ভাই ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন। বাবা ব্যবসায়ী এবং মা গৃহিণী। তাঁর মা-বাবার নিজেদের পড়াশোনার সুযোগ ছিল সীমিত। কিন্তু সন্তানদের শিক্ষার প্রশ্নে মা-বাবা ছিলেন সব সময় দৃঢ়।
১৯ ঘণ্টা আগে
কিউএস গ্লোবাল এমবিএ র্যাঙ্কিং ২০২৭ প্রকাশিত হয়েছে। বিশ্বের সেরা পূর্ণকালীন এমবিএ কর্মসূচির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের কেমব্রিজের এমআইটি স্লোয়ান। দ্বিতীয় অবস্থানে রয়েছে হার্ভার্ড বিজনেস স্কুল। তৃতীয় অবস্থানে স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেস।
১৯ ঘণ্টা আগে