বাংলাদেশের মেয়ে মৌমিতা চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্ডার গ্র্যাজুয়েশন শেষ করার পর পেয়েছেন আমেরিকার মোট পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ফুল ফান্ডেড অফার লেটার। সেই সূত্রে কম্পিউটার সায়েন্স বিষয়ে ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস এমাহাস্টে পিএইচডি করতে আমেরিকায় পাড়ি জমিয়েছেন মৌমিতা। নিজের অভিজ্ঞতার আলোকে এ দেশের শিক্ষার্থীদের জন্য আমেরিকায় উচ্চশিক্ষাবিষয়ক নানান তথ্য জানিয়েছেন তিনি।
কম্পিউটার সায়েন্স বিষয়ে পিএইচডি করার জন্য খুব ভালো একটি অপশন নর্থ আমেরিকা। পিএইচডির দরকারি ফান্ডিং পাওয়ার সম্ভাবনা খুব বেশি। পাশাপাশি কাজের ক্ষেত্রও বাকিদের তুলনায় এগিয়ে। সব মিলিয়ে আমি কেবল ইউএসএ ও কানাডায় আবেদন করেছিলাম।
উচ্চশিক্ষার প্রস্তুতি
কানাডা বা আমেরিকায় গ্র্যাজুয়েট লেভেলে আবেদন করার জন্য আইইএলটিএস, টোফেলের মতো ল্যাঙ্গুয়েজ টেস্ট দেওয়া যায়। আগে বেশির ভাগ স্কুলে ভর্তির যোগ্যতা হিসেবে জিআরই চাইত। তবে করোনাকাল ও তার পর থেকে অনেক স্কুলেই এ নিয়মটি বাধ্যতামূলক নয়। আমার প্রস্তুতি মূলত আন্ডারগ্র্যাড চতুর্থ বর্ষ থেকেই শুরু হয়ে গিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আন্ডারগ্র্যাডে আমাদের একটা থিসিস জমা দিতে হতো, যার অংশ হিসেবে ইন্টারন্যাশনাল টপ কনফারেন্সগুলোয় বেশ কিছু গবেষণাগ্রন্থ প্রকাশ করেছি; পরে বিদেশে উচ্চশিক্ষায় যোগ দেওয়ার আবেদন-প্রক্রিয়ায় খুব সহায়ক হয়েছিল এটি। ব্যক্তিগতভাবে আমি জিআরই ও টোফেল উভয় স্কোরসমেত আবেদন করেছি। আন্ডারগ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর সেই আবেদন পর্যন্ত বছরখানেক সময় ছিল হাতে। আগের অভিজ্ঞতায় সেই সময়টাও কাজে লাগাতে ভুল করিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক ও নিজের থিসিস অ্যাডভাইজর ড. মোসাদ্দেক খানের সঙ্গে সহযোগী হিসেবে গবেষণাকাজ করেছি। রেকমেন্ডেশন লেটার পেতে সহায়তা করেছে সেসব কাজ।
আবেদনের প্রক্রিয়া
বিশ্ববিদ্যালয়গুলো সচরাচর ভর্তির আবেদন নেয় দুই সেশনে। ফল এবং স্প্রিং। বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে ফল সেশনে আবেদনের সময় বাঁধা থাকে ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত। এতে আবেদন করার পর ভর্তি কমিটির বাছাই এবং প্রফেসরদের সঙ্গে সাক্ষাৎকার শেষে ফেব্রুয়ারির মধ্যেই অফার লেটার চলে আসার কথা।
ফান্ডিং
কম্পিউটার সায়েন্স বিষয়ে পিএইচডি অ্যাডমিশন ফান্ডিং বিশ্ববিদ্যালয়ভেদে আলাদা কায়দায় দেওয়ার চল। তবে শিক্ষার্থীরা সচরাচর ফুল ফান্ডিং, মানে টিউশন ওয়েভার এবং টিচিং, রিসার্চ বা গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ পায়। ফেলোশিপ হিসেবে স্টাইপেন্ড পাওয়ার সুযোগও রয়েছে। আরও একটি স্কলারশিপের সুযোগ অনেক শিক্ষার্থীর চোখেই পড়ে না। ভর্তির সময় এককালীন এন্ট্রি স্কলারশিপও পেয়েছিলাম আমি। অ্যাপ্লিকেশন প্রোফাইলের ওপর ভিত্তি করে দেয়
ওরা এটি।
কাজের সুযোগ
আমেরিকায় এফ১ (F1) ভিসায় আসা শিক্ষার্থীদের কাজের সুযোগ সীমিত। একই সঙ্গে প্রক্রিয়াটি কারিকুলাম সহায়ক ও ইন্টার্নশিপ বাদে বেশ কঠিনও। ফুল ফান্ডেড পিএইচডি শিক্ষার্থীদের সামার ইন্টার্নশিপ বাদে কাজ করার সুযোগ নেই বললেই চলে।
মৌমিতা চৌধুরী, শিক্ষার্থী, ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস
অনুলিখন: মুনতাসির সিয়াম

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত ১৩তম আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। ফাইনালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে হারিয়ে এ সাফল্য অর্জন করে বিশ্ববিদ্যালয়টির বিতার্কিকরা।
১ ঘণ্টা আগে
সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং সমাজের বিভিন্ন ব্যাধি দূর করতে তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিতর্কের মাধ্যমে সমাজের নানা অসংগতি, সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরে সেগুলোর সমাধানে কার্যকর অবদান রাখা সম্ভব। শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞান অর্জন করলেই হবে না, বরং পূর্ণাঙ্গ মানুষ হিসেবে
৩ ঘণ্টা আগে
‘টেক্সটাইল খাত বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ খাত। এই খাতে বিভিন্ন চ্যালেঞ্জও রয়েছে। টেক্সটাইল খাতের উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বৃদ্ধি করতে হবে। টেক্সটাইল খাতে আমরা বিশ্বে নেতৃত্ব দিতে চাই, এ জন্য গবেষণা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি গতানুগতিকতার বাইরে এসে উদ্ভাবনী ধারণা সংযোজন করতে...
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোয় স্নাতক পর্যায়ে পড়ার স্বপ্ন দেখেন অনেক শিক্ষার্থী। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে প্রয়োজন হয় একাডেমিক প্রস্তুতি ও যোগ্যতার প্রমাণ। আর সেই যোগ্যতা যাচাইয়ের অন্যতম স্বীকৃত মাধ্যম হলো স্যাট পরীক্ষা। বিশ্ববিদ্যালয় পর্যায়ের পড়াশোনার জন্য শিক্ষার্থীরা...
১৫ ঘণ্টা আগে