ঢাবিতে পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজে প্রফেশনাল মাস্টার্সে ভর্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগের ‘প্রফেশনাল মাস্টার্স ইন পিস, কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস (পিএমপিসিএইচআর)’ প্রোগ্রামের স্প্রিং ২০২৭ সেমিস্টারের সপ্তম ব্যাচে ভর্তির আবেদন চলছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
১৮ মাস মেয়াদি এই প্রোগ্রামে তিনটি সেমিস্টারে মোট ৪৮ ক্রেডিট সম্পন্ন করতে হবে। যেকোনো বিষয়ে ন্যূনতম ২.৫০ সিজিপিএ (৪.০০-এর মধ্যে) অথবা দ্বিতীয় শ্রেণিসহ স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।
চাকরিজীবীদের সুবিধার্থে শুক্র ও শনিবার ক্লাস অনুষ্ঠিত হবে। এ ছাড়া প্রোগ্রামটিতে ৩০ শতাংশ অনলাইন ক্লাসের সুযোগ রয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৪ ডিসেম্বর ২০২৬ তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিস্তারিত তথ্য ও আবেদনপ্রক্রিয়া জানতে আগ্রহী প্রার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের ভর্তি বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।









