Ajker Patrika

জাপানের রাষ্ট্রদূতের নৈশভোজে ঢাবি উপাচার্য, যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রমের বার্তা

ঢাবি প্রতিনিধি
জাপানের রাষ্ট্রদূতের নৈশভোজে ঢাবি উপাচার্য, যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রমের বার্তা
জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচির আমন্ত্রণে নৈশভোজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে সহযোগিতায় আগ্রহ জানিয়েছে জাপান। এছাড়াও ঢাবি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর বিষয়েও আগ্রহ দেখিয়েছে দেশটি।

গতকাল রোববার (২৬ এপ্রিল) রাতে ঢাকায় অবস্থিত জাপানের রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজিত এক আলোচনা সভা ও নৈশভোজের আয়োজন করা হয়। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচির আমন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এতে অংশ নেন।

অনুষ্ঠানে আরও ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুলাহ্-আল-মামুন ও ঢাকাস্থ জাপান দূতাবাসের জনসংযোগ ও সংস্কৃতি শাখার প্রধান আওইয়াগি ইউ।

আলোচনা পর্বে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। বিশেষ করে জাপানের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবিক ও বিজ্ঞান শাখায় চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা সম্প্রসারণ, শিক্ষক-শিক্ষার্থী ও গবেষক বিনিময় বৃদ্ধি এবং ঢাবি শিক্ষার্থীদের জন্য জাপানে উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী খুন: মিথ্যা জবানবন্দি দিয়ে ধরা খেল খুনি, প্রকাশ্যে রোমহর্ষক তথ্য

ময়মনসিংহ মহানগর পুলিশ গঠনসহ ৭ দাবি পুলিশের

বজ্রপাতে ৮ জেলায় প্রাণ গেল ১৫ জনের

গুলির শব্দ শুনে ট্রাম্পকে রেখেই আত্মরক্ষার পথ বেছে নেন মেলানিয়া

‘স্বামী আমাকে না রাখলেও সমস্যা নেই, সন্তানকে ফেলব না’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত