
এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ২৫ হাজার ৪০৮ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ১১ হাজার ৮৯ জন পরীক্ষার্থী। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ১১ হাজার ২১১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ভোকেশনাল পরীক্ষায় ২ হাজার ৩০৭ শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
আর পরীক্ষা ব্যবস্থাপনায় ব্যাপক কড়াকড়ি এবং সিসিটিভি নজরদারির মধ্যেই এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে সারা দেশে (১১টি শিক্ষা বোর্ডে) নকল ও অসদুপায় অবলম্বন করায় ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ২ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৪ শিক্ষার্থী রয়েছে। এ ছাড়া যথাযথভাবে দায়িত্ব পালন করতে না পারায় কারিগরি শিক্ষা বোর্ডের একজন পরিদর্শককেও (শিক্ষক) বহিষ্কার করা হয়েছে।
আজ মঙ্গলবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ পরীক্ষার প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডের অধীনে কোরআন মাজিদ ও তাজভীদ এবং কারিগরি বোর্ডের অধীনে বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৪৮১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই বোর্ডগুলোর অধীনে পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ জন। যার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১১ হাজার ৮৯০ জন। এতে ৯টি বোর্ডে অনুপস্থিতির গড় হার দাঁড়ায় ১ দশমিক শূন্য ৫ শতাংশ।
এর মধ্যে ঢাকা বোর্ডে সর্বোচ্চ ২ লাখ ৯১ হাজার ৪৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ৮৮ হাজার ৭০২ জন অংশগ্রহণ করে। এখানে অনুপস্থিত ছিল ২ হাজার ৭৪৬ জন (গড় অনুপস্থিতি শূন্য দশমিক ৯৪ শতাংশ) এবং একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে।
এরপর রাজশাহী বোর্ডে ১ লাখ ৪৯ হাজার ৭৫৬ পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৯৫৮ জন অনুপস্থিত ছিল (গড় অনুপস্থিত ১ দশমিক ১৮ শতাংশ)। কুমিল্লা বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৮৮১ পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৪২৬ জন অনুপস্থিত ছিল (গড় অনুপস্থিত ১ দশমিক ২১ শতাংশ)।
যশোর বোর্ডে অনুপস্থিতির হার ছিল ১ দশমিক ২৯ শতাংশ (১ হাজার ৪৪১ জন)। চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ৬ হাজার ৮৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৩ জন অনুপস্থিত ছিল (গড় অনুপস্থিতি শূন্য দশমিক ৯৪ শতাংশ)।
সিলেট বোর্ডে অনুপস্থিত ছিল ৬৭৪ জন (গড় অনুপস্থিতি শূন্য দশমিক ৯৬ শতাংশ) এবং বরিশাল বোর্ডে অনুপস্থিত ছিল ৯১১ জন পরীক্ষার্থী।
এ ছাড়া দিনাজপুর বোর্ডে অনুপস্থিতির হার ছিল শূন্য দশমিক ৮৩ শতাংশ এবং ১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। সবশেষ ময়মনসিংহ বোর্ডে ৮০ হাজার ৬৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৭৫৩ জন (গড় অনুপস্থিতি শূন্য দশমিক ৯৩ শতাংশ)।
এদিকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৭৪১টি কেন্দ্রে ২ লাখ ৫৪ হাজার ৯০৩ পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ২ লাখ ৪৩ হাজার ৬৯২ জন। অনুপস্থিত ছিল ১১ হাজার ২১১ জন, যা মোট পরীক্ষার্থীর ৪ দশমিক ৪০ শতাংশ।
আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা-২ বিষয়ের পরীক্ষায় মোট কেন্দ্র ছিল ৬৫৩টি। ১ লাখ ১৯ হাজার ২৫০ পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ১৬ হাজার ৯৪৩ জন অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিল ২ হাজার ৩০৭ জন (গড় অনুপস্থিতি ১ দশমিক ৯৩ শতাংশ)।
এর আগে আজ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এতে অংশ নিয়েছে সারা দেশের ৩০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা।

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ফল ২০২৬ সেমিস্টারের নবীন বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আবদুল্লাহ হিল রাকিব অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর ও ডিপ্লোমা প্রোগ্রামের নবীন শিক্ষার্থীরা অংশ নেন।
৩ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইনস্টিটিউট অব সায়েন্স ট্রেড অ্যান্ড টেকনোলজি (আইএসটিটি)-এর ২০২৩ সালের এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং (এমবিএ ইন এএম) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষার শিক্ষাবর্ষ ২০২১-২২।
১৩ ঘণ্টা আগে
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ২৩ আগস্ট ২০২৬ তারিখে ইউল্যাব ক্যাম্পাসে চীনের ওয়েস্ট ইউনান ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা সভার আয়োজন করে। সভায় দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে আলোচনা হয়।
১ দিন আগে
সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা বিষয়ের পরীক্ষা দিয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে। ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত, ১৫ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা চলবে।
১ দিন আগে