খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক বিধান চন্দ্র সরকারের পিএইচডি গবেষণার চূড়ান্ত ফলাফল উপস্থাপনা পর্যবেক্ষণ করেছেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে গবেষক নিজেই গবেষণার চূড়ান্ত ফলাফল উপস্থাপন করেন।
এ বিষয়ে উপাচার্য বলেন, দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে সূর্যমুখী চাষে নাইট্রোজেন ব্যবস্থাপনা এবং লবণাক্ততার প্রভাবের ওপর এ গবেষণা করেন সহযোগী অধ্যাপক বিধান চন্দ্র সরকার। তাঁর গবেষণার শিরোনাম হচ্ছে ‘নাইট্রোজেন ম্যানেজমেন্ট অব সানফ্লাওয়ার ইন ওয়েট অ্যান্ড স্যালাইন সয়েল অব সাউথ ওয়েস্টার্ন কোস্টাল রিজিওন অব বাংলাদেশ’।
গবেষণার চূড়ান্ত ফলাফল উপস্থাপনকালে আরও উপস্থিত ছিলেন-জীববিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক খান গোলাম কুদ্দুস, গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আব্দুল করিম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আব্দুল কাদের, পশ্চিমবঙ্গের কল্যাণীতে অবস্থিত বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কৌশিক ব্রহ্মচারী, সার্ক এগ্রিকালচার সেন্টারের পরিচালক ড. মো. বখতিয়ার হোসেন প্রমুখ।
জানা গেছে, কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে এ গবেষণার সকল কাজ সম্পন্ন করা হচ্ছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল সংসদের সহসভাপতি (ভিপি) রিপুল চাকমাকে পিটিয়ে হল থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক নাছিম উদ্দিনের বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন আগামী ১৮ জানুয়ারি। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) এ আয়োজনের বিষয়ে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে সে সময় সম্মতি দেন
৭ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, কলেজ তদারকি, পরীক্ষাব্যবস্থা ও শিক্ষক প্রশিক্ষণ নিয়ে নানা প্রশ্ন তুলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
৭ ঘণ্টা আগে
অ্যাকাডেমিক উৎকর্ষতার স্বীকৃতি স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ১৬টি বিভাগের মোট ৪৮ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী...
১২ ঘণ্টা আগে