জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের বিবিএ (প্রফেশনাল) চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ৬ অক্টোবর পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপাচার্যের অনুমোদনক্রমে এ ফল প্রকাশ করা হলো। পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফল-সংক্রান্ত ওয়েবসাইট থেকে তাঁদের প্রাপ্ত নম্বর ও ফল জানতে পারবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, প্রকাশিত ফলে কোনো ধরনের ভুলত্রুটি বা অসংগতি দেখা গেলে, তা সংশোধনের অথবা সম্পূর্ণ ফল বাতিলের পূর্ণ ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

শিক্ষার্থীদের অর্থনীতি ও ব্যবসাবিষয়ক দক্ষতা বাড়াতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘এআর এডুকেশন প্রেজেন্টস ইকোনো কার্নিভাল বাংলাদেশ সিজন-০১’। নটর ডেম কলেজ প্রাঙ্গণে নটর ডেম সোসিও-ইকোনমিক ক্লাবের উদ্যোগে ১৫ থেকে ১৭ অক্টোবর এই আয়োজন হতে যাচ্ছে।
২ ঘণ্টা আগে
মেডিকেল শিক্ষার্থীদের জন্য প্রতিটি প্রফেশনাল পরীক্ষা আলাদা ধরনের চ্যালেঞ্জ নিয়ে আসে। বিষয় ও সিলেবাসের ধরন অনুযায়ী প্রস্তুতির কৌশলেও থাকে পার্থক্য। তাই শুরু থেকে কোন প্রফে কোন বিষয়কে কীভাবে গুরুত্ব দিতে হবে, সে সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে প্রস্তুতি অনেক বেশি গোছানো হয়। নতুন শিক্ষার্থীদের জন্য নিজের
৫ ঘণ্টা আগে
বর্তমান সময়ে শিক্ষার্থীর সফলতায় অভিভাবকের ভূমিকাই বেশি। একজন শিক্ষার্থীকে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য নিয়মিত পড়াশোনা ও পরিশ্রম করতে হয়। এ ক্ষেত্রে শিক্ষক ও বিদ্যালয়ের পাশাপাশি অভিভাবকের সহযোগিতা এবং তত্ত্বাবধানও জরুরি। সন্তানকে সঠিক পথে পরিচালনা করতে অভিভাবক কয়েকটি বিষয়ে বিশেষভাবে নজর দিতে পারেন।
৬ ঘণ্টা আগে
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিটিএফ-ডিইউসিসি ফিদে র্যাপিড রেটেড চেস চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় বিভাগে সুব্রত বিশ্বাস এবং স্কুল-কলেজ বিভাগে রায়ান রশিদ....
১৭ ঘণ্টা আগে