জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তন-২০২৭-এ অংশ নিতে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ১৫ অক্টোবর থেকে আবেদন শুরু হয়ে ২০ নভেম্বর পর্যন্ত চলবে।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭৭তম সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন-২০২৭ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাবর্তনে অংশগ্রহণের জন্য ২০১৪-১৫ শিক্ষাবর্ষ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক (সম্মান) /বিবিএ/সমমান এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতকোত্তর/এমবিএ/সমমান এবং এমফিল, পিএইচডি ও পেশাগত/সান্ধ্যকালীন প্রোগ্রামের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
এ ছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত ডিগ্রি থাকলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত ডিগ্রির ভিত্তিতে সমাবর্তনে অংশ নেওয়া যাবে। তবে একই শিক্ষার্থী/গবেষক একাধিক ডিগ্রির ভিত্তিতে সমাবর্তনে অংশ নিতে পারবেন না।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ১২টা থেকে ২০ নভেম্বর (শুক্রবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনসংক্রান্ত ওয়েবসাইটে।
সমাবর্তনে অংশগ্রহণের জন্য স্নাতক (সম্মান) /বিবিএ/সমমানের নিবন্ধন ফি ৫ হাজার টাকা এবং মূল সনদ ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। স্নাতকোত্তর/এমবিএ/সমমানের ক্ষেত্রে নিবন্ধন ফি ৬ হাজার টাকা ও মূল সনদ ফি ৫০০ টাকা। এমফিল ও পিএইচডির জন্য নিবন্ধন ফি ৬ হাজার ৫০০ টাকা এবং মূল সনদ ফি ১ হাজার টাকা। আর স্নাতকোত্তর (প্রফেশনাল/সান্ধ্যকালীন) প্রোগ্রামের নিবন্ধন ফি ৮ হাজার টাকা ও মূল সনদ ফি ৮০০ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ক্ষেত্রবিশেষে সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। আগামী ৩০ জানুয়ারি ২০২৭ রাষ্ট্রপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, ‘আমরা তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি। শুনেছি প্রতিবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে। আমরা সর্বক্ষণ যোগাযোগ রাখছি। তবে চূড়ান্ত প্রতিবেদন জমা হতে মধ্যরাত বা শেষ রাত হতে পারে। যদি মধ্যরাত পেরিয়ে যায়, তাহলে আগামীকাল প্রতিবেদনের সুপারিশ প্রকাশ করা হবে।’
১ ঘণ্টা আগে
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২২ জন শিক্ষক ও গবেষক স্থান পেয়েছেন। একই গবেষণাভিত্তিক মূল্যায়নে বাংলাদেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানগুলোর তালিকায়ও প্রথম স্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
৮ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ে ২০২৭ সালের গবেষণা বৃত্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। দেশি শিক্ষার্থীদের পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। অস্ট্রেলিয়া সরকারের সহযোগিতায় দেওয়া এই বৃত্তির আওতায় বিশ্ববিদ্যালয়টিতে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ রয়েছে।
৮ ঘণ্টা আগে
সাড়ে ছয় বছর পর ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর জন্য একসঙ্গে তিন শিক্ষাবর্ষের (২০১৯, ২০২০ ও ২০২১) চূড়ান্তভাবে মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪৬৯ জন শিক্ষার্থীর তালিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২৮
১ দিন আগে