চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ৫২ দশমিক ৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
আজ বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ফেসবুকে এ ফল প্রকাশ করা হয়। এ ছাড়া ডিন অফিসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষার সাধারণ আসনের ফলাফল প্রকাশিত হয়েছে। বিস্তারিত ফলাফল পরীক্ষার্থীদের প্রোফাইলে লগইন করে দেখা যাবে।
এর আগে গত শুক্রবার (২ জানুয়ারি) তিন বিভাগীয় শহরে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভাগগুলো হলো ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম।
‘এ’ ইউনিটের অধীনে রয়েছে চারটি অনুষদ। এগুলো হলো বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ। চার অনুষদে মোট সাধারণ আসন ১ হাজার ৯৩টি। এই ইউনিটে আবেদন করে ৮৭ হাজার ৬৯৬ পরীক্ষার্থী, সেই হিসাবে আসনপ্রতি ৮০ জন ভর্তি-ইচ্ছুক পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
এ বছর চারটি ইউনিট ও তিনটি উপ-ইউনিট মিলিয়ে ৩ হাজার ৫৯৭টি সাধারণ আসনের বিপরীতে পরীক্ষা হচ্ছে। এর বাইরে ৫৬৮টি আসন কোটা হিসেবে বরাদ্দ রয়েছে। এবার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তানদের জন্য পোষ্য কোটা থাকছে না। সে সঙ্গে এ বছর ভর্তি পরীক্ষার ফলের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের জিপিএ যুক্ত হবে না। আগের তুলনায় ভর্তিতে কমানো হয়েছে প্রায় ২০ শতাংশ আসন। এবার ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছে ২ লাখ ৩৩ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী।

সাউথইস্ট ইউনিভার্সিটি সামার-২০২৬ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে গত ২৮ ও ২৯ জুন বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে তিনটি পৃথক অধিবেশনে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে। প্রথম অধিবেশন ২৮ জুন বেলা ৩টায় কলা ও সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়।
৭ ঘণ্টা আগে
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস (এসওবিই) উদ্যোগে ‘নেক্সাস সেমিনার সিরিজ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। গতকাল মঙ্গলবার ইউআইইউ ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে ব্যবসা, অর্থনীতি, সমাজ, একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে কার্যকর ও টেকসই প্রাতিষ্ঠানিক...
৮ ঘণ্টা আগে
আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থী, পরীক্ষাকেন্দ্র ও অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান সবই বেড়েছে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১৪ ঘণ্টা আগে
২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রফেশনাল মাস্টার ইন গভর্ন্যান্স স্টাডিজ (পিএমজিএস) প্রোগ্রামের ২০তম ব্যাচের প্রথম সেমিস্টারে ভর্তির আবেদন চলছে। ১৮ মাস মেয়াদি এই প্রোগ্রামে আবেদনের শেষ সময় আজ, ১ জুলাই।
১৪ ঘণ্টা আগে