আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের কারণে গত ১০ জুলাই কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। গতকাল ২০ জুলাই শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাসরিন নিশ্চিত করেছেন, স্থগিত হওয়া এই পরীক্ষাগুলো আগামী ১২ আগস্ট সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
গত ৯ জুলাই কুমিল্লা বোর্ডের আওতাধীন জেলাগুলোতে, বিশেষ করে ফেনী, নোয়াখালী এবং এর আশপাশের এলাকায় হঠাৎ করে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে। অপ্রত্যাশিতভাবে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানো এবং নিরাপদে পরীক্ষা দেওয়া কঠিন হয়ে পড়ে। শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সুষ্ঠু পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয়। ফলস্বরূপ, শুধু ১০ জুলাইয়ের জন্য নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থগিত হওয়া গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো—পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র এবং যুক্তিবিদ্যা প্রথম পত্র।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাসরিন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, কুমিল্লা বোর্ডের অধীনস্থ জেলাগুলোতে বন্যা পরিস্থিতি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ১০ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত পরীক্ষাটি আগামী ১২ আগস্ট সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
গতকাল রোববার (২০ জুলাই) দুপুরে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম গণমাধ্যমকে জানান, কুমিল্লা বোর্ডের অধীনে থাকা ৬ জেলার (ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা) এইচএসসির পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। কয়েকটিতে হঠাৎ বন্যা পরিস্থিতি অনতি হলে জরুরি সিদ্ধান্তে গত ১০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকায় স্থগিত হওয়া বিষয়গুলো আগামী ১২ আগস্ট সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত আন্তর্জাতিক এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সায়েম হোসেন ও তাঁর দল। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আরবি ভাষা ও কোরআনিক শিক্ষা...
৩ ঘণ্টা আগে
নোট-গাইড পড়েই তো ছেলে-মেয়েরা পাস করে যায়। হ্যাঁ, পাস করে যায়, কিন্তু বিষয়টি মোটেও শিখে যায় না! তুমি নিজেই বলো, ট্রেলার দেখে কি সিনেমা দেখা হয়? যেকোনো গাইড তোমাকে দেয় উত্তরটা, আর আমি দেখাই উত্তরে পৌঁছানোর পথটা।
৮ ঘণ্টা আগে
বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী পিএইচডি গবেষকদের আকৃষ্ট করতে ১০ কোটি ডলারের বৃত্তি কর্মসূচি চালু করেছে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়। ‘প্রেসিডেন্টস ইমপ্যাক্ট স্কলারশিপ প্রোগ্রাম’ নামের এ উদ্যোগের মাধ্যমে কানাডা ও বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী গবেষকদের সুযোগ দেওয়ার পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয়টি।
৯ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
১ দিন আগে