
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. শাহ এমরান বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) পূর্ণকালীন সদস্য নিযুক্ত হয়েছেন। ২৬ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭ অনুযায়ী চার বছরের জন্য তাঁকে এই নিয়োগ দেয়।
একই আদেশে কাউন্সিলে মোট তিনজন সদস্য নিয়োগ পেয়েছেন, যাঁদের একজন অধ্যাপক এমরান। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক ও স্নাতকোত্তর এবং জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
অধ্যাপক এমরান ১৯৯৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। এর আগে তিনি ওষুধশিল্পে কর্মরত ছিলেন—বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও ইউনিক ফার্মাসিউটিক্যালসে প্রোডাকশন ফার্মাসিস্ট এবং জেসন ফার্মাসিউটিক্যালসে কোয়ালিটি অ্যাশিওরেন্স কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।
দেশি-বিদেশি পিয়ার-রিভিউড জার্নালে তাঁর ১৭৫ টির বেশি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ১৬টি বই ও ৫টি বইয়ের অধ্যায়ের রচয়িতা। তাঁর তত্ত্বাবধানে ২৩ জন এমফার্ম, ৫ জন এমফিল ও ৬ জন পিএইচডি গবেষক গবেষণা সম্পন্ন করেছেন। তিনি ২০২৫ সালে অধ্যাপক হিসেবে আইইউবিতে যোগ দেন।
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল দেশের উচ্চশিক্ষা খাতে মান নিশ্চিতকরণ ও অ্যাক্রেডিটেশনের দায়িত্বপ্রাপ্ত একটি স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭-এর অধীনে প্রতিষ্ঠিত এই কাউন্সিল জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় ও তাদের শিক্ষা কার্যক্রমের অ্যাক্রেডিটেশন দিয়ে থাকে।

নানা কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শোক দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে জগন্নাথ হল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, প্রার্থনা, রক্তদানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
৩৮ মিনিট আগে
সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত আন্তর্জাতিক এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সায়েম হোসেন ও তাঁর দল। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আরবি ভাষা ও কোরআনিক শিক্ষা...
৪ ঘণ্টা আগে
নোট-গাইড পড়েই তো ছেলে-মেয়েরা পাস করে যায়। হ্যাঁ, পাস করে যায়, কিন্তু বিষয়টি মোটেও শিখে যায় না! তুমি নিজেই বলো, ট্রেলার দেখে কি সিনেমা দেখা হয়? যেকোনো গাইড তোমাকে দেয় উত্তরটা, আর আমি দেখাই উত্তরে পৌঁছানোর পথটা।
৯ ঘণ্টা আগে
বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী পিএইচডি গবেষকদের আকৃষ্ট করতে ১০ কোটি ডলারের বৃত্তি কর্মসূচি চালু করেছে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়। ‘প্রেসিডেন্টস ইমপ্যাক্ট স্কলারশিপ প্রোগ্রাম’ নামের এ উদ্যোগের মাধ্যমে কানাডা ও বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী গবেষকদের সুযোগ দেওয়ার পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয়টি।
১০ ঘণ্টা আগে