
দেশের ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার আবেদনের সময় এরই মধ্যে শেষ হয়েছে। আবেদন করেছেন দেড় হাজারের বেশি ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। ‘ম্যানুয়াল’ পদ্ধতিতে এসব খাতা পুনর্নিরীক্ষা করা হবে।
এর আগে ‘ক’, ‘খ’ ও ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ফলাফল নিয়ে বেশ কিছু শিক্ষার্থী অসন্তোষ প্রকাশ করেন। তাঁরা অভিযোগ করেন, প্রশ্নের উত্তর না দিয়েও নম্বর পেয়েছেন, আবার সঠিক উত্তর দিয়েও অনেকে নম্বর পাননি। তবে আয়োজক কমিটি থেকে বলা হয়েছে, ফলাফলে ভুলত্রুটির সুযোগ নেই।
তবে শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ফলাফল পুনর্নিরীক্ষার সুযোগ দেয় আয়োজক কমিটি। ৭ নভেম্বর থেকে ফল পুনর্নিরীক্ষার আবেদন শুরু হয়। ২ হাজার টাকা পরিশোধ করে গুচ্ছ ভর্তি সংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইট থেকেই শিক্ষার্থীরা পুনর্নিরীক্ষার আবেদন করার সুযোগ পান। আগামী শুক্রবার থেকে ফল পুনর্নিরীক্ষার কাজ শুরু হবে।
গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি জানিয়েছে, ফল পুনর্নিরীক্ষার জন্য উত্তরপত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা নিজ হাতে দেখবেন। পাশাপাশি বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবেন উপাচার্যরা। সম্পূর্ণ নির্ভুলভাবে পুনর্নিরীক্ষার ফল দিতেই এ পদ্ধতি অনুসরণ করা হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।
এ প্রসঙ্গে জানতে চাইলে গুচ্ছ ভর্তি পরীক্ষা-সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ বলেন, ‘দেড় হাজারের বেশি শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষার আবেদন করেছেন। তাঁদের খাতাগুলো এখন আবার দেখা হবে। তবে ফল প্রকাশ করতে সময় লাগবে। কেননা, আমরা “ম্যানুয়ালি” খাতাগুলো দেখব।’

কোনো নীতি কাগজে সুন্দর দেখালেই তা যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, নীতিমালাটি বাস্তবায়নযোগ্য কি না, কত ব্যয় হবে, কারা উপকৃত হবে এবং শেষ পর্যন্ত সেই ব্যয়ের বোঝা কার ওপর পড়বে—এসব বিষয়ও বিবেচনা জরুরি...
১০ ঘণ্টা আগে
নিম্নমানের পাঠ্যবই সরবরাহের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, পাঠ্যবইয়ের মানের সঙ্গে কোনো আপস করা হবে না। ইতিমধ্যে যেসব নিম্নমানের বই পাওয়া গেছে, সেগুলো বাতিল ও নষ্ট করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত রসায়ন বিভাগে উইন্টার-২০২৭ সেশনের ‘এমএসসি ইন কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল টেকনোলজি (প্রফেশনাল)’ প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
১৪ ঘণ্টা আগে
উচ্চশিক্ষার জন্য অনেক শিক্ষার্থীর পছন্দের দেশ জার্মানি। তুলনামূলক কম টিউশন ফি, শিক্ষাবান্ধব পরিবেশ, পড়াশোনা শেষে চাকরির সুযোগ এবং উন্নত জীবনযাত্রা দেশটিকে আকর্ষণীয় করে তুলেছে। কিউএসের সেরা শিক্ষার্থী শহরের তালিকায় জার্মানির তিনটি শহর রয়েছে।
১৪ ঘণ্টা আগে