অনেকে নিজের অজান্তেই নিজেদের সামর্থ্য ছোট করে দেখেন। নানা দ্বিধা, ভয় এবং ‘লোকে কী ভাববে’—এ চিন্তায় আটকে থাকে জীবনের অনেক সম্ভাবনা। বিশ্বখ্যাত লেখিকা জেন সিনসেরো তাঁর জনপ্রিয় বই ‘ইউ আর এ ব্যাডঅ্যাস’-এ ঠিক এ জায়গাতেই আঘাত করেছেন। বইটির মূল বার্তা একটাই, অজুহাত বাদ দিয়ে নিজের শক্তির ওপর বিশ্বাস রাখা। জীবনের খোলস ছেড়ে বেরিয়ে আসার জন্য এই দর্শন থেকে নেওয়া কিছু অনুপ্রেরণামূলক পাঠ তুলে ধরা হলো।
আত্মবিশ্বাস ও ভয়ের দেয়াল ভাঙা
সবকিছুর শুরু হয় নিজের ওপর বিশ্বাস থেকে। আপনি যখন বিশ্বাস করবেন যে আপনি পারবেন, তখনই অর্ধেক পথ পাড়ি দিয়ে ফেলেছেন। তাই নিজের ওপর অযথা সন্দেহ করা আজই বন্ধ করুন। ভয় মূলত একটি কাল্পনিক দেয়াল। যে অভিজ্ঞতার জন্য সবচেয়ে বেশি ভয় পাচ্ছেন, তার ঠিক উল্টো পাশে হয়তো আপনার সবচেয়ে বড় সাফল্য অপেক্ষা করছে। কোনো কিছু করার জন্য শুধু ‘ইচ্ছা’ যথেষ্ট নয়, অটল সিদ্ধান্ত নিতে হবে। একবার দৃঢ় সিদ্ধান্ত নিলে পথ স্বয়ংক্রিয়ভাবেই তৈরি হয়ে যায়। মনে রাখবেন, আপনি হয় আপনার স্বপ্ন সত্যি করতে পারবেন, নয়তো অজুহাত দিতে পারবেন; দুটো একসঙ্গে কখনো সম্ভব নয়।
চিন্তার শক্তি ও বর্তমানের মূল্যায়ন
চিন্তাই আমাদের বাস্তবতাকে রূপ দেয়। তাই মানসিক প্রশান্তি ও উন্নতির জন্য চিন্তার ধরনে পরিবর্তন আনা অত্যন্ত জরুরি। অতীত নিয়ে আফসোস বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা কেবল আপনার শক্তিই ক্ষয় করে। বর্তমানে পুরোপুরি মনোনিবেশ করাই হলো আসল বুদ্ধিমত্তা। নেতিবাচক চিন্তা বাদ দিয়ে ইতিবাচক এবং শক্তিশালী চিন্তা মনে লালন করুন এবং প্রতিদিন এমন কিছু পড়ুন বা শুনুন, যা আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে। পাশাপাশি আপনার যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন। এই কৃতজ্ঞতাবোধ আপনার জীবনে আরও বেশি ইতিবাচকতা এবং নতুন সুযোগ নিয়ে আসবে।
নিজেকে ভালোবাসা ও অনন্য হওয়া
অন্যের চোখে নিখুঁত হওয়া নয়, নিজের চোখে নিজেকে সম্মান করা গুরুত্বপূর্ণ। নিজের ভুলত্রুটিসহ নিজেকে ভালোবাসুন; আপনি নিজেকে সম্মান করলে পৃথিবীও আপনাকে সম্মান করবে। অন্যের মতো হওয়ার চেষ্টা না করে নিজের সেরা সংস্করণ হওয়ার চেষ্টা করুন। ব্যর্থতা মানেই সব শেষ নয়; এটি বড় শিক্ষা। অতীতের ভুলের জন্য নিজেকে শাস্তি না দিয়ে ক্ষমা করতে শিখুন—এটি আপনাকে সামনে এগোতে সাহায্য করবে।
লক্ষ্য অর্জন ও আর্থিক দৃষ্টিভঙ্গি
বড় কোনো কিছুই রাতারাতি অর্জিত হয় নয়। তাই প্রতিদিন ছোট পদক্ষেপ নিন। বড় লক্ষ্য লিখে রাখুন এবং প্রতিদিন তা স্মরণ করুন। এটি আপনার অবচেতন মনকে সব সময় লক্ষ্যমুখী রাখবে। নিখুঁত সময়ের অপেক্ষা না করে আজই কাজ শুরু করুন। আর্থিক প্রাচুর্য আপনাকে শুধু স্বপ্ন পূরণে নয়, অন্যদের সাহায্যেও সক্ষম করে।
সবশেষে মনে রাখুন, আরামদায়ক বৃত্তের বাইরেই আসল উন্নতি ঘটে। নতুন কিছু করার ঝুঁকি নিতে ভয় পাবেন না। জীবনকে খুব সিরিয়াসলি নেবেন না—হাসিখুশি থাকুন এবং যাত্রার প্রতিটি মুহূর্ত উপভোগ করুন। আর সত্যিই জীবন বদলাতে চাইলে এমন মানুষের সঙ্গে থাকুন, যারা আপনাকে অনুপ্রাণিত করে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেসব শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি, অপপ্রচার ও আপত্তিকর পোস্ট করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন, তাঁদের চিহ্নিত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
৫ ঘণ্টা আগে
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ‘ড্যাফোডিল স্মার্ট সিটি’ ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম সামার-২৬’। সোমবার (১১ মে) রাজধানীর সাভারের বিরুলিয়ায় অবস্থিত ক্যাম্পাসে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নবীনদের বিশ্ববিদ্যালয়জীবনের আনুষ্ঠানিক
১ দিন আগে
উচ্চশিক্ষা অর্জনে বিদেশে যাওয়া তরুণদের ফিরে এসে দেশের সেবায় কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘ব্রেইন ড্রেইন নয়, রিভার্স ব্রেইন ড্রেইন’ করতে হবে।
১ দিন আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) পদত্যাগ করেছেন। আজ সোমবার (১১ মে) ফেসবুক পোস্টে নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন মোনামি।
১ দিন আগে