
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-২৬’ অনুষ্ঠিত হয়েছে। এই প্রাণবন্ত আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ নেয়।
গতকাল শুক্রবার ঢাকার মোহাম্মদপুরের সাতমসজিদ রোডে অবস্থিত সরকারি শারীরিক শিক্ষা কলেজের মাঠে জাঁকজমকপূর্ণভাবে এই আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আত্মবিশ্বাসী, সুশৃঙ্খল এবং সহনশীল মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই।
দীর্ঘ ৩৯ বছরের সাফল্যের ধারাবাহিকতায়, স্কুলের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা ট্র্যাক অ্যান্ড ফিল্ড, দলীয় খেলা এবং ডিসপ্লেসহ নানা আয়োজনে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। তাদের শক্তি এবং দলীয় সমন্বয় প্রচেষ্টা দর্শকদের মুগ্ধ করে। এই আয়োজনটি শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকারের প্রতিফলন বলে জানিয়েছেন অভিভাবকেরা।
স্কুলের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিক্ষকমণ্ডলী মাঠে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তা করেন। দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে। এতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও উৎকর্ষ সাধনে অনুপ্রাণিত করা হয়।
সহশিক্ষা কার্যক্রম ও খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার যে ঐতিহ্য অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল লালন করে আসছে, এই আয়োজন তারই ধারাবাহিকতা বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) সহযোগিতায় সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘অ্যাক্রেডিটেশনের প্রস্তুতি: ডকুমেন্টেশন ও এভিডেন্স’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ জানুয়ারি আয়োজিত কর্মশালাটি এ বিশ্ববিদ্যালয়ের ১৭টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামের প্রোগ্রাম সেলফ অ্যাসেসমেন্ট কমিটির সদস্যদের
১০ ঘণ্টা আগে
বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) তাদের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়টি ঢাকায় তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করে।
১৪ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির প্রাথমিক আবেদনের সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা আরও ২২ দিন আবেদনের সুযোগ পাবেন।
১৭ ঘণ্টা আগে
বিশ্ব ক্যানসার দিবস ৪ ফেব্রুয়ারি। সারা বিশ্বে এই রোগ নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনটি পালন করা হয়। বর্তমানে ক্যানসার দেশের অন্যতম বড় জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। তবে উদ্বেগের বিষয় হলো, এই রোগের ঝুঁকি এখন আর শুধু মধ্যবয়স কিংবা বার্ধক্যে সীমাবদ্ধ নেই।
১৯ ঘণ্টা আগে