Ajker Patrika

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ অবস্থানে এআইইউবি

বিজ্ঞপ্তি
টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ অবস্থানে এআইইউবি
ছবি: এআইইউবির সৌজন্যে

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৭-এ বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। বিশ্ববিদ্যালয়টি ৮০১-১০০০ র‌্যাঙ্কিং ব্যান্ডে রয়েছে।

গতকাল বুধবার টিএইচই তাদের অফিশিয়াল ওয়েবসাইটে বিশ্বজুড়ে ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত তালিকা প্রকাশ করে। এ বছর বাংলাদেশের মোট ৩৫টি বিশ্ববিদ্যালয়ের নাম এতে স্থান পেলেও মূল র‌্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত হয়েছে ২৫টি বিশ্ববিদ্যালয়।

বিশ্বের ১১৮টি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ওপর পরিচালিত এই গবেষণায় বিভিন্ন কঠোর সূচকের ওপর ভিত্তি করে মান নির্ধারণ করা হয়। এর মধ্যে রয়েছে শিক্ষার পরিবেশ ও গুণগত মান, গবেষণার পরিবেশ, গবেষণার মান (সাইটেশন ও ইমপ্যাক্ট), শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, আন্তর্জাতিক শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি এবং শিল্পের সঙ্গে সংযোগ ও প্রযুক্তি হস্তান্তর।

টিএইচই-এর এই বৈশ্বিক তালিকায় ‘৮০১–১০০০’ ব্যান্ডে স্থান পাওয়া এআইইউবি কর্তৃপক্ষের মতে, শিক্ষা ও গবেষণার গুণগত মান বৃদ্ধি, উদ্ভাবনী কার্যক্রম এবং আন্তর্জাতিক প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টির ধারাবাহিক উন্নতিরই এটি এক বাস্তব প্রতিফলন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত