
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আন্তবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতায় পুরুষ এককে জাতীয় বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। আজ রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আন্তবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের ১৮টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। এতে পুরুষ এককে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, পুরুষ দ্বৈতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কাছে পরাজিত হয়ে রানার-আপ শিরোপা অর্জন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। অন্যদিকে নারী এককে কোয়ার্টার ফাইনাল ও নারী দ্বৈতে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শারীরিক প্রশিক্ষক পুষ্পেন সরকার বলেন, ‘আমাদের দলের সবাই অত্যন্ত আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একাগ্রতা ও পরিশ্রম ছিল প্রশংসনীয়। তাদের এই নিবেদনই আমাদের সাফল্যের অন্যতম ভিত্তি। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে তারা আরও বড় অর্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে। এ ছাড়া ক্রীড়া কমিটি ও সংশ্লিষ্ট সকল সদস্য আমাদের এই সাফল্য অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’
শিক্ষক আরও বলেন, ‘আমাদের মেয়েরাও খুব ভালো খেলেছে। তবে আমরা কোনো কাপ অর্জন করতে পারেনি। আশা করি, আগামী দিনগুলোতেও তারা একই উদ্যম ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আরও বড় সাফল্য বয়ে আনবে।’

সাক্ষাৎকালে উভয় দেশের শিক্ষার উন্নয়ন ও বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে কাজ করছে। দক্ষতার উন্নয়নে কারিগরি শিক্ষাকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছ
২ ঘণ্টা আগে
সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য যেমন গর্বের, তেমনি একটি বড় দায়িত্ব। আমি চাই, এই ক্লাব শুধু বিতর্ক প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না থেকে সমসাময়িক সামাজিক সমস্যা, মানবিক মূল্যবোধ এবং নীতিনির্ধারণী বিষয়গুলো নিয়ে গঠনমূলক আলোচনা ও চিন্তার ক্ষেত্র হয়ে উঠুক।
২ ঘণ্টা আগে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর বিদ্যমান দশ শতাংশ আয়কর প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)...
৬ ঘণ্টা আগে
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ (সংশোধিত) ’ অনুযায়ী টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় বেসরকারি শিক্ষক-কর্মচারী বদলির লক্ষ্যে প্রস্তুতকৃত সফটওয়্যারের মাধ্যমে মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান ছিল।
৬ ঘণ্টা আগে