উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে প্রতিবছর অসংখ্য মেধাবী শিক্ষার্থী বাংলাদেশ থেকে বিদেশে পাড়ি জমাচ্ছেন। তবে সবার জন্য এ পথ সহজ নয়। প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, পরিকল্পনা ও প্রস্তুতির। অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত ম্যাককোয়ারি ইউনিভার্সিটিতে ফুল ফান্ডেড বৃত্তি নিয়ে পিএইচডি করছেন শারমিন সুলতানা শিমু। অস্ট্রেলিয়ায় স্নাতকোত্তর বা পিএইচডিতে স্কলারশিপ পাওয়ার যোগ্যতা, করণীয় ও বাস্তব অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন তিনি। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন মো. মনিরুল ইসলাম।
আপনার সম্পর্কে সংক্ষেপে জানতে চাই।
জন্মসূত্রে আমি জয়পুরহাট জেলার কালাই উপজেলায় বড় হয়েছি। স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ থেকে। স্নাতকে সিজিপিএ ৪-এর মধ্যে ৩.৯৫ অর্জন (প্রথম শ্রেণিতে প্রথম) করায় অধ্যাপক ড. নাসিমা জোয়ার্দার গোল্ড মেডেল পাই। স্নাতকোত্তরে সিজিপিএ ছিল ৪-এ ৪।
এরপর কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ১৫০-এর মধ্যে থাকা অস্ট্রেলিয়ার সাতটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ে পিএইচডির জন্য আবেদন করি এবং এর মধ্যে পাঁচটি বিশ্ববিদ্যালয় থেকে টিউশন ফি, লিভিং অ্যালাউন্সসহ ফুল ফান্ডেড বৃত্তি পাই। বর্তমানে সিডনিতে অবস্থিত ম্যাককোয়ারি ইউনিভার্সিটিতে পিএইচডি করছি।
অস্ট্রেলিয়ায় স্কলারশিপসহ পিএইচডি বা স্নাতকোত্তর করতে ন্যূনতম যোগ্যতা কী?
অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার ক্ষেত্রে কয়েকটি বিষয় বিশেষভাবে গুরুত্ব পায়—
ফান্ডিং ও স্কলারশিপ পেতে করণীয় কী?
সিজিপিএ, পাবলিকেশন ও ভাষাগত দক্ষতা—এই তিন মূল যোগ্যতা পূরণ করতে পারলে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সাধারণত স্নাতকোত্তরের তুলনায় পিএইচডি পর্যায়ে স্কলারশিপের সুযোগ বেশি থাকে।
পিএইচডি বা স্নাতকোত্তর চলাকালে পার্টটাইম জব করা কি সম্ভব?
পিএইচডি মূলত একটি ফুলটাইম কমিটমেন্ট। নিয়ম অনুযায়ী পিএইচডি চলাকালে অন্য কোনো কাজের অনুমতি থাকে না। যদিও বাস্তবে অনেকেই সীমিত পরিসরে পার্টটাইম কাজ করে থাকেন।
একজন শিক্ষার্থীর ধাপে ধাপে কীভাবে এগোনো উচিত?
প্রথমেই নিজের গবেষণা ক্ষেত্র নির্ধারণ করতে হবে। এরপর সে ক্ষেত্রের অধ্যাপকদের কাছে ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করে প্রয়োজনীয় ডকুমেন্টস পাঠাতে হবে। অধ্যাপকের সম্মতি পেলে আবেদনের প্রক্রিয়া সহজ হয়।
আবেদন করার ক্ষেত্রে এজেন্সির ভূমিকা কতটা জরুরি?
এজেন্সি ছাড়া শিক্ষার্থীরা নিজেরা আবেদন করতে পারেন। প্রক্রিয়াটি খুব একটা জটিল নয়। তবে নিজের কাজ নিজে করার সক্ষমতা থাকা উচিত। ভিসা প্রসেসিংয়ের সময় চাইলে বিশ্বস্ত কোনো এজেন্সির সহায়তা নেওয়া যেতে পারে।
অফার লেটার পেতে কেমন সময় লাগে?
এটি বিশ্ববিদ্যালয়ভেদে ভিন্ন হয়। সাধারণত দেড় মাস থেকে সর্বোচ্চ তিন মাসের মধ্যে ফল জানানো হয়। অনেক বিশ্ববিদ্যালয় একই সঙ্গে স্কলারশিপের ফলও প্রকাশ করে।
নতুনদের জন্য আপনার পরামর্শ কী?
গবেষণায় স্কলারশিপ পেতে হলে সবগুলো ক্রাইটেরিয়ায় নিজেকে প্রস্তুত করতে হবে। স্নাতকের প্রথম বর্ষ থেকে ভালো ফলের দিকে মনোযোগ দেওয়া জরুরি। পাশাপাশি নিয়মিত গবেষণাপত্র পড়া এবং ল্যাবভিত্তিক কাজে যুক্ত থাকা উচিত। এতে চতুর্থ বর্ষের মধ্যে পেপার প্রকাশের সক্ষমতা তৈরি হয়।
একই সঙ্গে ইংরেজি দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। সব সময় একটি সায়েন্টিফিক পরিবেশে নিজেকে রাখার চেষ্টা করা উচিত। কারণ, একজন গবেষক মূলত মেন্টরের সান্নিধ্যেই গড়ে ওঠে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—গভীর আগ্রহ ও ভালোবাসা ছাড়া গবেষণার পথে না আসাই ভালো। কারণ, তৃপ্তি ও আনন্দ ছাড়া গবেষণা সম্ভব নয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুলকে একটি অভিন্ন নীতিমালার আওতায় আনা হচ্ছে। শিক্ষার মান, পাঠদানের গুণগত উৎকর্ষ, শিক্ষার্থীদের নিরাপত্তা, জবাবদিহি এবং জাতীয় স্বার্থের বিষয়গুলো নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
১৮ ঘণ্টা আগে
নেচার ইনডেক্স ইনস্টিটিউশনাল র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। সামগ্রিকভাবে দেশের সব গবেষণা ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে আইইউবির অবস্থান পঞ্চম। আর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয়।
২ দিন আগে
আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর যে সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় নিয়েছে, অংশীজনেরা চাইলে সে সিদ্ধান্ত থেকে সরে এসে এ পরীক্ষার সূচি পুনর্নির্ধারণ করা হতে পারে। এমনটাই জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় ফের বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ থেকে ১৬ জুন পর্যন্ত শিক্ষার্থীরা বিলম্ব ফিসহ ফরম পূরণ করতে পারবেন। আজ সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে...
৩ দিন আগে