
সাউথইস্ট ইউনিভার্সিটি সামার-২০২৬ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে গত ২৮ ও ২৯ জুন বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে তিনটি পৃথক অধিবেশনে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রথম অধিবেশন ২৮ জুন বেলা ৩টায় কলা ও সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ নূরুল হুদা।
২৯ জুন বেলা ১১টায় অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এবং আইসিটি বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এ অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ব্রেইন স্টেশন ২৩-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাইসুল কবির।
একই দিন বেলা ৩টায় অনুষ্ঠিত তৃতীয় অধিবেশনে ব্যবসায় প্রশাসন অনুষদের নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাসকো গ্রুপ ও বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এম. এস. ফাহিমা আখতার।
প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। দ্বিতীয় ও তৃতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় প্রধানরা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান।
প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের সময়ানুবর্তী, মনোযোগী ও অধ্যবসায়ী হওয়ার আহ্বান জানান। তাঁরা আত্মউন্নয়ন, জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তেজগাঁওয়ে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে একটি সফল ও সমৃদ্ধ শিক্ষাজীবন গড়ে তোলার পরামর্শ দেন।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস (এসওবিই) উদ্যোগে ‘নেক্সাস সেমিনার সিরিজ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। গতকাল মঙ্গলবার ইউআইইউ ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে ব্যবসা, অর্থনীতি, সমাজ, একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে কার্যকর ও টেকসই প্রাতিষ্ঠানিক...
৩ ঘণ্টা আগে
আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থী, পরীক্ষাকেন্দ্র ও অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান সবই বেড়েছে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৯ ঘণ্টা আগে
২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রফেশনাল মাস্টার ইন গভর্ন্যান্স স্টাডিজ (পিএমজিএস) প্রোগ্রামের ২০তম ব্যাচের প্রথম সেমিস্টারে ভর্তির আবেদন চলছে। ১৮ মাস মেয়াদি এই প্রোগ্রামে আবেদনের শেষ সময় আজ, ১ জুলাই।
৯ ঘণ্টা আগে
১ জুলাই ১৯২১ সালে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় ১০৫ বছরের পথচলায় দেশের উচ্চশিক্ষা, রাজনীতি ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে আবাসন সংকট, হলের খাবারের মান, পরিবহন, নিরাপত্তা, গবেষণা ও অবকাঠামোগত সীমাবদ্ধতা এখনো বড় চ্যালেঞ্জ। এসব সমস্যা কাটিয়ে শীর্ষ ২০০ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার লক্ষ্য জানিয়েছে
১২ ঘণ্টা আগে