Ajker Patrika

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএমজিএস মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদনের শেষ দিন আজ

শিক্ষা ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএমজিএস মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদনের শেষ দিন আজ

২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রফেশনাল মাস্টার ইন গভর্ন্যান্স স্টাডিজ (পিএমজিএস) প্রোগ্রামের ২০তম ব্যাচের প্রথম সেমিস্টারে ভর্তির আবেদন চলছে। ১৮ মাস মেয়াদি এই প্রোগ্রামে আবেদনের শেষ সময় আজ, ১ জুলাই।

আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি স্নাতকসহ সব পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ-২.৫০ থাকতে হবে।

প্রোগ্রামটির ক্লাস প্রতি শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে।

ভর্তি-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, সব পরীক্ষার সনদ ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপিসহ নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের তৃতীয় তলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪১২ নম্বর কক্ষে সরাসরি যোগাযোগ করেও আবেদন-সংক্রান্ত তথ্য জানা যাবে।

ভর্তি পরীক্ষা ৩ জুলাই বেলা ৩টায় অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত