বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) অনলাইনে এমপিও আবেদন নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
আজ রোববার আজকের পত্রিকাকে এ তথ্য জানান মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস. এম জিয়াউল হায়দার হেনরী।
তিনি বলেন, এমপিও আবেদনের প্রক্রিয়া সহজ করার অংশ হিসেবে আবেদনের প্রতিটি ধাপের সময়সীমা পুনরায় নির্ধারণ করা হয়েছে। এতে আবেদনপ্রার্থীদের ভোগান্তি কমবে।
এমপিও হলো মান্থলি পে-অর্ডার বা মাসিক বেতন আদেশ। এমপিওভুক্ত হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা প্রতি মাসে বেতনের মূল অংশ ও কিছু ভাতা সরকার থেকে পেয়ে থাকেন। আর বাকি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা সরকার থেকে কোনো আর্থিক সুবিধা পান না।
মাউশি সূত্র জানায়, প্রতিষ্ঠান থেকে এমপিও সংক্রান্ত অনলাইন আবেদন প্রতি জোড় মাসের ৬ তারিখের মধ্যে পাঠাতে হবে। উপজেলা শিক্ষা কর্মকর্তারা তাদের কাছে আসা আবেদন প্রতি জোড় মাসের ১২ তারিখের মধ্যে নিষ্পত্তি করবেন। জেলা শিক্ষা কর্মকর্তারা তাদের কাছে আসা আবেদন প্রতি জোড় মাসের ২০ তারিখের মধ্যে নিষ্পত্তি করবেন।
আরও জানা যায়, অঞ্চলের পরিচালক/উপপরিচালকেরা (মাধ্যমিক) প্রতি বিজোড় মাসের ৬ তারিখের মধ্যে অনলাইন আবেদন নিষ্পত্তি করে অনুমোদিত আবেদন মাউশিতে পাঠাবেন। আর মাউশির সংশ্লিষ্ট শাখা প্রতি বিজোড় মাসের ৮ তারিখের মধ্যে অঞ্চল থেকে অনুমোদিত আবেদন পুনঃ যাচাই করে ইএমআইএস সেলে পাঠাবেন। প্রতি বিজোড় মাসের ১০ থেকে ১২ তারিখের মধ্যে এমপিও সভা অনুষ্ঠিত হবে। দেশে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ২৯ হাজার ১৬৪ টি। এসব প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীর সংখ্যা প্রায় ৫ লাখ।

বার কাউন্সিল পরীক্ষার্থীরা শেষ মুহূর্তের এই সময়ে কীভাবে নিজেকে সেরা ছন্দে রাখবেন, নিজের অভিজ্ঞতার আলোকে সে পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন খান। তাঁর অভিজ্ঞতালব্ধ পরামর্শ শুনেছেন শাহ বিলিয়া জুলফিকার।
১২ ঘণ্টা আগে
মালয়েশিয়া সরকারি এমটিসিপি বৃত্তি ২০২৬-২৭ এর জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা মালয়েশিয়ান টেকনিক্যাল কোঅপারেশন প্রোগ্রাম (এমটিসিপি) বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা মালয়েশিয়ার সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে...
১৩ ঘণ্টা আগে
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ও ভারতের পাঞ্জাবের চিতকারা ইউনিভার্সিটি রাজপুরার মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ভারতের পাঞ্জাবের রাজপুরায় অবস্থিত চিতকারা ইউনিভার্সিটির চ্যান্সেলরস সেক্রেটারিয়েটে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়...
১ দিন আগে
সনদ জাল বা ভুয়া বলে চিহ্নিত হওয়া আরও ১৪১ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন মাদ্রাসার ১১৪ জন, কলেজ পর্যায়ের ২৪ জন এবং কারিগরি পর্যায়ের ৩ জন শিক্ষক।
১ দিন আগে