বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জেএসসি (ভকেশনাল) শিক্ষাক্রম কোর্স চালুর পদক্ষেপ হিসেবে পাইলটিংয়ের জন্য ইউসেপ-বাংলাদেশ পরিচালিত ৩২টি টেকনিক্যাল স্কুলকে নির্বাচন করা হয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকে ইউসেপ-বাংলাদেশ নিজেদের প্রণীত শিক্ষাক্রমের পরিবর্তে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষাক্রম অনুসরণ করে তাদের ভকেশনাল শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে। আজ বুধবার ইউসেপ ও কারিগরি শিক্ষাবোর্ডের মধ্যে এ-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
নির্বাচিত প্রতিষ্ঠানগুলো এর আগে সাধারণ ধারার বিদ্যালয় হিসেবে শিক্ষা কার্যক্রম পরিচালিত করেছে। সুবিধাবঞ্চিত শিশু, কিশোর, যুবাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইউসেপ পরিচালিত এসব বিদ্যালয়কে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরিত করা হয়েছে। সমঝোতা অনুযায়ী ২০২২ শিক্ষাবর্ষে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণিতে কারিগরি ধারায় শিক্ষার্থী ভর্তি করা হবে।
আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও ইউসেপ-বাংলাদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে উভয় প্রতিষ্ঠানে গৃহীত কার্যক্রমগুলোয় সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ ছাড়া শিক্ষক প্রশিক্ষণ, সরকার অনুমোদিত জাতীয় যোগ্যতা কাঠামো বাস্তবায়ন, শিক্ষা উপকরণ উন্নয়নসহ কারিগরি শিক্ষা সম্প্রসারণে উভয় পক্ষ সহযোগিতার ভিত্তিতে কাজ করতে সম্মত হয়।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে কারিগরি শিক্ষা বোর্ডের পক্ষে বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান ও ইউসেপের পক্ষে সংস্থাটির নির্বাহী পরিচালক মো. আব্দুল করিম চুক্তিতে সই করেন। স্বল্পশিক্ষিতদের কারিগরি কাজের উপযোগী হিসেবে গড়ে তোলে ইউসেফ বাংলাদেশ। এটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। এ প্রতিষ্ঠানে মেকানিক্যাল কাজ শেখানো হয়। ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে এ প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় সাধারণ স্কুলও রয়েছে, যেখানে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ এবং শেখ মুজিবুর রহমানের গৌরবোজ্জ্বল সময়ের ছবি পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল।
৭ ঘণ্টা আগে
মেয়েদের জন্য আরও নিরাপদ ও সহায়ক ক্যাম্পাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, সমাজে মেয়েদের জন্য এখনো পর্যাপ্ত নিরাপদ পরিসর তৈরি করা সম্ভব হয়নি। বাল্যবিবাহ, সহিংসতা ও নানা সামাজিক...
১২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বিভিন্ন কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন, বিধি, নীতিমালা ও প্রশাসনিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাসের মর্যাদা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না বলেও জানিয়েছে প্রশাসন।
১২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের নাম পরিবর্তন করে পুনরায় মোহাম্মদ আলী জিন্নাহর নামে নামকরণের দাবি জানিয়েছে নবাব সলিমুল্লাহ একাডেমি। মোহাম্মদ আলী জিন্নাহর ৭৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়।
১২ ঘণ্টা আগে