এ বছর অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাদ্রাসার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, সাময়িক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উন্নীত করা হবে। আজ মঙ্গলবার গণভবন উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তের পর এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হলেও অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাদ্রাসার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা নিয়ে এত দিন কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। ফলে শিক্ষাবোর্ডগুলোও এ বিষয়ে কোনো নির্দেশনা পায়নি।
আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছরের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা সম্পন্ন করতে সব প্রস্তুতি রয়েছে। আমাদের সমস্ত প্রস্তুতি আছে। বর্তমানে করোনা পরিস্থিতির যে অবস্থা আশা করছি সময়মতো সুষ্ঠুভাবে সকল পরীক্ষা সম্পন্ন হবে।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে সারা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা গাছ রোপণ করবে। তারা গাছের পরিচর্যা করবে, এর মাধ্যমে তাদের মধ্যে যত্নশীলতার মানসিকতা গড়ে উঠবে। এরই ধারাবাহিকতায় তারা বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশকে গড়ে তুলবে।
আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি এবং ২ ডিসেম্বর থেকে শুধু নৈর্বাচনিক বিষয়ে এবারের এসএসসি-এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সংশ্লিষ্ট বোর্ডগুলো।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ এবং শেখ মুজিবুর রহমানের গৌরবোজ্জ্বল সময়ের ছবি পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল।
৮ ঘণ্টা আগে
মেয়েদের জন্য আরও নিরাপদ ও সহায়ক ক্যাম্পাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, সমাজে মেয়েদের জন্য এখনো পর্যাপ্ত নিরাপদ পরিসর তৈরি করা সম্ভব হয়নি। বাল্যবিবাহ, সহিংসতা ও নানা সামাজিক...
১৩ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বিভিন্ন কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন, বিধি, নীতিমালা ও প্রশাসনিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাসের মর্যাদা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না বলেও জানিয়েছে প্রশাসন।
১৩ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের নাম পরিবর্তন করে পুনরায় মোহাম্মদ আলী জিন্নাহর নামে নামকরণের দাবি জানিয়েছে নবাব সলিমুল্লাহ একাডেমি। মোহাম্মদ আলী জিন্নাহর ৭৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়।
১৩ ঘণ্টা আগে