
বুদ্ধিবৃত্তিক পরিবর্তন ও রূপান্তরের লক্ষ্য নিয়ে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে ‘ইনোভেশন অ্যান্ড ট্র্যান্সফরমেশন ফর ডেভেলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের বিজনেস, ল এবং আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের আয়োজনে দুই দিনব্যাপী এই ভার্চুয়াল সম্মেলন শুরু হয়। সম্মেলনে যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, ভারত, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষক-গবেষকেরা অংশ নেন।
সম্মেলনে সভাপতির বক্তব্যে গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, আইটিডি সম্মেলনের সবচেয়ে বড় সৌন্দর্য হলো বৈচিত্র্য। এখানে যেমন বিজনেস রয়েছে, তেমনি রয়েছে ল ও সোশ্যাল সায়েন্সেস। কোভিড-১৯ পরিস্থিতির কারণে এ বছর অনলাইনের মাধ্যমে এই সম্মেলন হলেও আগামীতে সশরীরে হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উপাচার্য আরো বলেন, করোনাকালীন বিশ্বে যেসব খাত সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে, তার একটি হলো শিক্ষা। যদিও লকডাউনের শুরু থেকেই অনলাইন শিক্ষার সব সেবা নিশ্চিত করে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে গ্রিন ইউনিভার্সিটি। এই ধারা অব্যাহত রেখে শিগগির গ্রিন বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
গ্রিন ইউনিভার্সিটির উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, গবেষণায় এরই মধ্যেই বড় ধরনের অবদান রেখেছে গ্রিন ইউনিভার্সিটি। কোভিড-১৯ সময়ে দেশি-বিদেশি জার্নালে উল্লেখযোগ্য গবেষণা প্রবন্ধ প্রকাশের পাশাপাশি ‘বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড’ ও ‘রিসার্চ এক্সিবেশন অ্যাওয়ার্ড’ চালু এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম উদ্যোগ। তিনি বলেন, চতুর্থ শিল্প চ্যালেঞ্জ মোকাবিলায় গত দুই বছর ধরে ‘সাসটেইনেবল টেকনোলোজিস ফর ইন্ডাস্ট্রি ৪.০’ সম্মেলন করে আসছে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ। বিজনেস, ল ও সোশ্যাল সায়েন্সের এই উদ্যোগ নিঃসন্দেহে আরো ভিন্নমাত্রা যোগ করবে।
সম্মেলনে স্বাগত বক্তব্যে আইটিডি সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন সম্মেলনের জেনারেল চেয়ার ও বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী। এ সময় তিনি ২০২২ সালে আইটিডির দ্বিতীয় সম্মেলনের তারিখ (২২ থেকে ২৩ অক্টোবর) ঘোষণা করেন।
গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে দৈনিক আজকের পত্রিকার সম্পাদক প্রফেসর ড. মো. গোলাম রহমান, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাসের প্রফেসর বব হপকিন্স, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম, জাপানের আকিতা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর প্যাট্রিক ডোউঘের্টি, জার্মানির কোলন ইউনিভার্সিটির প্রফেসর স্টিফেন হোবে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. বিপ্লব লোহো চৌধুরী, বুয়েটের প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ফকরুল আলম, আমেরিকান ইউনিভার্সিটি অব ইরাকের উলফগ্যাং হিন্সক, বাংলাদেশ ইনস্টিটিউট অব সোশ্যাল রিসার্চের চেয়ারম্যান ড. খুরশেদ আলম, রবি আজিয়াটা লিমিটেডের সিইও মাহতাব উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন অনেকের। তবে পড়াশোনার বিপুল খরচ সেই স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। মেধা, নেতৃত্বের গুণ আর সমাজের জন্য কাজ করার মানসিকতা থাকলে সেই স্বপ্ন হতে পারে বাস্তব। এমন শিক্ষার্থীদের জন্য পূর্ণ অর্থায়নের দারুণ সুযোগ নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের
২ ঘণ্টা আগে
দুই দিনের কর্মশালায় মানবাধিকারের মৌলিক ধারণা, নীতিমালা, আন্তর্জাতিক মানবাধিকার কাঠামো, মানবাধিকার সুরক্ষা ব্যবস্থা, অন্তর্ভুক্তিমূলক যোগাযোগ, নাগরিক সম্পৃক্ততা, সচেতনতা বৃদ্ধি এবং অ্যাডভোকেসি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি দলীয় আলোচনা ও বাস্তবভিত্তিক অনুশীলনের মাধ্যমে মানবাধিকার তত্ত্বের
১৩ ঘণ্টা আগে
রাজধানীর আজিমপুর এলাকায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের দুটি আবাসিক হলে মশক নিধনে ব্যবহৃত ফগার মেশিন বিতরণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
১৪ ঘণ্টা আগে
দেশের আরও ১৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে তিনটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ও ১৫টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পৃথকভাবে এসব প্রজ্ঞাপন জারি করে...
১৪ ঘণ্টা আগে